Paris Paralympics 2024: একাধিক পদকের লক্ষ্যে অবিচল অবনী, মোনার সাফল্যের নেপথ্যে রয়েছে সন্তানদের ভূমিকাও

প্যারিস প্যারালিম্পিক্সের দ্বিতীয় দিনেই ভারতীয় প্যারা শ্যুটারদের জয়জয়কার। এক দিনে তিনটি পদক জিতলেন ভারতীয় প্যারা শ্যুটাররা। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ ১ বিভাগে সোনা জিতলেন অবনী লেখরা। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ ১ বিভাগে ব্রোঞ্জ জিতলেন মোনা আগরওয়াল, এছাড়াও রুপো জিতেছেন মণীশ নারওয়াল।

টোকিও প্যারালিম্পিক্সে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ ১ বিভাগে সোনা জয়ের পাশাপাশি ৫০ মিটার রাইফেল ৩ পজিশনে এসএইচ ১ বিভাগে ব্রোঞ্জও জেতেন। ভারতের প্রথম মহিলা অ্যাথলিট হিসেবে একটি প্যারালিম্পিক্সের ইতিহাসে জোড়া পদকজয়ের রেকর্ড গড়েছিলেন অবনী। প্যারিসে একটি পদক জিতেই থেমে যেতে চান না অবনী, টোকিও-র মতোই পদকের সংখ্যাকে একাধিক করতে চান জয়পুরের প্যারা শ্যুটার।

Paris Paralympics

শুক্রবার সোনা জয়ের পরই নিজের লক্ষ্য জানিয়ে দিলেন অবনী। সোনা জয়ের পর অবনী বলেন, ফাইনালের লড়াই খুব টান টান ছিল, প্রথম তিন জনের মধ্যে পয়েন্টের খুব কম ব্যবধান ছিল। আমি আমার চিন্তা প্রক্রিয়ার উপর ফোকাস করছিলাম ফলাফল নিয়ে খুব বেশি ভাবি নি।"

সোনা জয়ের পর পরের লক্ষ্য কী? সেই প্রসঙ্গে অবনীর উত্তর, 'সোনা জয়ের পর আমি খুবই খুশিউ, যখন পোডিয়ামে আমাদের দেশের জাতীয় সংগীত বেজে উঠল, সেটা আমার জন্য খুবই গর্বে। দেশবাসীকে সম্মানিত। আমার আরও দুটি ম্যাচ বাকি আছে তাই আমি দেশের জন্য আরও পদক জয়ের দিকে মনোনিবেশ করছি।' মনু ভাকের কয়েক সপ্তাহ আগে প্যারিসে জোড়া পদক জিতেছেন এবার একই শহরে শ্যুটিং ইভেন্ট থেকে জোড়া পদক জয়ই লক্ষ্য অবনীর।

অন্যদিকে ব্রোঞ্জ জয়ের পথটা তাঁর কাছে কতটা কঠিন ছিল সেটা নিয়ে মুখ খুলেছেন মোনা আগরওয়াল। তিনি বলেছেন যে, তাঁর যাত্রা আরও জটিল হয়েছিল যখন তাঁর স্বামী প্যারালিম্পিক্সের কিছুক্ষণ আগে একটি দুর্ঘটনার মুখোমুখি হয়েছিল। ঘটনাটি তাঁর কাছে একটি উল্লেখযোগ্য মানসিক ধাক্কা ছিল। তবে এই বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবেই গ্রহণ করেন।

একইসঙ্গে মোনা আরও জানিয়েছেন, প্যারালিম্পিক্সে তাঁর ভাল পারফরম্যান্সর করার নেপথ্যে রয়েছে সন্তানদের ভালোবাসা এবং তাঁদের গর্বিত করতে পারার সংকল্প।।
মোনা জানিয়েছেন, দুই সন্তানের মা হওয়া আমার পক্ষে প্যারালিম্পিক্সে অংশগ্রহণ করাটা সহজ ছিল না। একটা সময় ছিল যখন আমি অনেক সংগ্রাম করেছি কারণ আমার স্বামী দুর্ঘটনায় পড়েছিলেন, কিন্তু আমি আশা হারাইনি। আমি আমার বাচ্চাদের যত্ন নেওয়ার জন্য খেলাধুলায় ভাল করতে চেয়েছিলাম। আমি খুশি যে আমি দেশের জন্য একটি পদক জিতেছি।

শুক্রবার প্যারালিম্পিক্সে পদকজয়ী চার ভারতীয় ক্রীড়াবিদকে শুভেচ্ছা জানিয়েছেন সচিন তেন্ডলকর। বিশেষভাবে প্রশংসা করেছেন অবনী লেখরার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+