Paris Olympics 2024: প্যারিসের গেমস ভিলেজে করোনার উদ্বেগ, নিভৃতবাসে পাঠানো হল আক্রান্ত অ্যাথলিটকে
অলিম্পিক্স শুরু হতে আর মাত্র ২ দিন বাকি। কিন্তু তার আগে প্যারিসের গেমস ভিলেজে করোনার উদ্বেগ। ২০২০ সালের টোকিও অলিম্পিক্স ১ বছর পিছিয়ে গিয়েছিল এই কারণে। টোকিও অলিম্পিকে কোভিডের কারণে কড়া বিধিনিষেধ ছিল। দর্শক উপস্থিতির ক্ষেত্রেও কড়াকড়ি ছিল। সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্কের ব্যবহার। এ বার অবশ্য পরিস্থিতি তেমন নয়। কিন্তু করোনা যেন পিছু ছাড়ছে না অলিম্পিক্সের।
অস্ট্রেলিয়ার ওয়াটার পোলো দলের এক ক্রীড়াবিদ করোনায় আক্রান্ত হয়েছেন। সেই দেশের অলিম্পিক দলের প্রধান আনা মিয়ার্স সে ব্যাপারে নিশ্চিত করেছেন। যদিও সেই ক্রীড়াবিদের নাম প্রকাশ্যে আনা হয়নি। প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

কোভিড আতঙ্কের মধ্যে পরিকল্পনা অনুযায়ী অনুশীলন চালিয়ে যাচ্ছে দলটি। টোকিও ২০২০ অলিম্পিক্স মহামারীর কারণে এক বছর বিলম্বিত হয়েছিল এবং সীমিত দর্শকদের সাথে অনুষ্ঠিত হয়েছিল। এই সাম্প্রতিক ঘটনাটি আন্তর্জাতিক ইভেন্টগুলিতে কোভিড সম্পর্কে চলমান উদ্বেগকে তুলে ধরে।
অস্ট্রেলিয়া দলের প্রধান আনা মেয়ার্স তাঁদের শিবিরে কোভিড হানার কথা মেনে নিয়েছেন। তিনি জানিয়েছেন, ''আমাদের দু'জন ওয়াটার পোলো খেলোয়াড় অসুস্থ। সোমবার রাতে রিপোর্ট পাওয়া গিয়েছে। ওদের আলাদা রাখার ব্যবস্থা করা হয়েছে। দলের বাকিদের কোনও সমস্যা নেই। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।'' একইসঙ্গে তিনি উল্লেখ করেছেন, ''সাবধানতা হিসাবে দলের বাকিদের সঙ্গে এখন মিশতে বারণ করা হয়েছে। ফলে আক্রান্ত ক্রীড়াবিদের সঙ্গে কেউ মেলামেশা করছেন তবে পরিস্থিতি আগের বারের মতো নয়। এখন এটা অনেকটাই সাধারণ জ্বর হয়ে গিয়েছে।
অস্ট্রেলিয়ার সব ক্রীড়াবিদকেই সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরার মতো বিষয়গুলিকে মানতে বলা হয়েছে। ওই ক্রীড়াবিদ শেষ পর্যন্ত অলিম্পিকে নামবেন কিনা, সেটা মেডিক্যাল অফিসার নির্দেশ দিলেই জানা যাবে। রোগ নির্ণয়ের সমস্ত সরঞ্জাম সঙ্গে থাকায় দ্রুত তাঁর অসুস্থতা জানা গিয়েছে।
ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী ফ্রেডেরিক ভালেতো আশ্বস্ত করে জানিয়েছেন, "কোভিড ধরা পড়েছে ঠিকই। তবে আমরা ২০২০, ২০২১ বা ২০২২-এ দাঁড়িয়ে নেই। ঝুঁকি এড়াতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। চিন্তার কিছু নেই।"












Click it and Unblock the Notifications