দেশের ক্রীড়া ক্ষেত্রের কোন কোন ব্যক্তিত্ব পদ্ম পুরস্কার সম্মানিত হলেন? দেখে নিন তালিকা

দেশের ক্রীড়া ক্ষেত্রের কোন কোন ব্যক্তিত্ব পদ্ম পুরস্কার সম্মানিত হলেন? দেখে নিন তালিকা

৭২তম প্রজাতন্ত্র দিবসের এক দিন আগে পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। তালিকায় রথী-মহারথীদের পাশাপাশি জায়গা করে নিয়েছেন দেশের বেশ কয়েকজন ক্রীড়া ব্যক্তিত্ব। খুব বেশি না হলেও বেশকিছু গুরুত্বপূর্ণ নাম রয়েছে সেই তালিকায়। বাক্সেটবল, টেবিল টেনিস, মাউন্টেনিয়ারিং এবং অ্যাথলেটিক্স বিভাগ দাপানো ব্যক্তিত্বদের নাম রয়েছে সেই তালিকায়। জায়গা পেয়েছেন এক প্যারা-অ্যাথলিটও।

দেশের ক্রীড়া ক্ষেত্রের কোন কোন ব্যক্তিত্ব পদ্ম পুরস্কার সম্মানিত হলেন? দেখে নিন তালিকা

১) পি অনিতা (বাক্সেটবল)

২) মৌমা দাস (টেবিল টেনিস)

৩) অংশু জামসেনপা (পর্বতারোহণ)

৪) শুধা সিং (অ্যাথলেটিক্স)

৫) বীরেন্দ্র সিং (বধির বিভাগে কুস্তি)

৬) কেভি ভেঙ্কটেশ (প্যারা অ্যাথলিট)

৭) মাধবন নাম্বিয়ার (অ্যাথলেটিক্স কোচ)

সাধারণ প্রতি বছর মার্চ কিংবা এপ্রিল মাসে রাষ্ট্রপতি ভবনে পদ্ম পুরস্কার প্রাপকদের সম্মানিত করা হয়। রাষ্ট্রপতি নিজে হাতে পুরস্কার প্রদান করেন। করোনা ভাইরাসের প্রভাব কমলে এবারও একই রীতি পালন করা হবে। তবে ৭২তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে পদ্ম পুরস্কার প্রাপকদের নাম আগে থেকেই ঘোষণা করে দিল কেন্দ্রীয় সরকার।

পদ্ম পুরস্কারের জন্য ১১৯ জনের নির্বাচনে সম্মতি দিয়েছেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তার মধ্যে সাত জন পাচ্ছেন পদ্মবিভূষণ। ১০ জনকে পদ্মভূষণে পুরস্কৃত করা হচ্ছে। মোট ১০২ জনকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হচ্ছে। তার মধ্যে ২৯ জন মহিলা সামিল রয়েছেন। বিদেশি/এনআরআই/পিআইও/ওসিআই ক্যাটেগরির ১০ জন পাচ্ছেন পদ্ম পুরস্কার। মরোনত্তর পুরস্কার পাচ্ছেন ১৬ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+