Jasprit Bumrah: কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে কীভাবে বোলিং করেন? বুমরাহের উত্তর শুনলে অবাক হবেন আপনিও
বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা বোলারদের মধ্যে একজন জসপ্রীত বুমরাহ। ভারতীয় দলের পেস অ্যাটাকের কাণ্ডারী বুমরাহ বিশ্বের যে কোনও ব্যাটারের কাছেই আতঙ্কের কারণ। টেস্ট, টি২০ হোক বা ওডিআই, বুমরাহই ভারতীয় দলের বোলিংয়ে মূল স্তম্ভ। কিন্তু তিনি কি কোনও ব্যাটসম্যানকে বোলিং করতে ভয় পান? সম্প্রতি এই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন তিনি। ভারতীয় তারকা পেসারের উত্তর সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে বুমরাহকে জিজ্ঞাসা করা হয়েছিল "এমন কোনো ব্যাটসম্যান আছে কিনা যার বিরুদ্ধে তিনি বোলিং করতে ভয় পান?' কঠিন প্রশ্নের মুখোমুখি হয়েও বুমরাহ কিন্তু লাইন লেন্থ বজায় রাখলেন একাবের নিখুঁত ভাবেই। এই প্রশ্নের উত্তরে বুমরাহ যে উত্তর দিয়েছেন তা মন জিতে নিয়েছেন নেটিজেনদের।

বুমরাহ বলেছেন, "দেখুন আমি একটি ভাল উত্তর দিতে চাই। কিন্তু আসল কারণ হল যে আমি চাই না যে কেউ আমার মাথার মধ্যে চেপে বসুক। কারণ স্পষ্টতই আমি সবাইকে সম্মান করি, কিন্তু যে কোনও ব্যাটারের বিরুদ্ধে বোলিং করার আগে নিজেকে বলি যে আমি যদি আমার কাজটি ভালভাবে করি তাহলে পৃথিবীতে কেউ আমাকে আটকাতে পারবে না।'
বুমরাহ আরও বলেছেন, আমি বোলিং করার সময় প্রতিপক্ষের চেয়ে নিজের দিকে তাকাই, তাই যদি আমি মনে করি যে আমার সবকিছুর উপর নিয়ন্ত্রণ আছে এবং আমি যদি নিজের সেরাটা দিতে পারি তাহলে প্রতিপক্ষ ব্যাটসম্যানকে নিয়ে ভাবতে হবে না। তাই আমি বোলিং করার সময় সময় প্রতিপক্ষ ব্যাটারদের নিয়ে ভাবি না বরং নিজের সেরাটা দেওয়ার বিষয়ে ফোকাস করি।'
Jasprit Bumrah on batters tough to bowl to. 🙇♂️
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 29, 2024
- Bumrah with a Boom answer! pic.twitter.com/xd06WahoHu
রোহিত-বিরাটের মতোই জসপ্রীত বুমরাহকে দলীপ ট্রফিতে টুর্নামেন্টে খেলতে হবে না কারণ তাকে দীর্ঘ বিশ্রাম দেওয়া হয়েছে। নির্বাচকরা বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্টে বুমরাহকে বিশ্রাম দেওয়া হতে পারে কারণ আগামী চার মাসে অস্ট্রেলিয়ায় ৫টি সহ ভারতের ১০টি টেস্ট ম্যাচ আছে। বাংলাদেশ সিরিজে শামি ফিরলে বুমরাহকে বিশ্রাম দেওয়া হতে পারে।
দলীপ ট্রফির ছয়টি ম্যাচ ৫ সেপ্টেম্বর শুরু হবে এবং ২৪ সেপ্টেম্বর শেষ হবে এবং ভারত বনাম বাংলাদেশের মধ্যে প্রথম টেস্টটি ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে। অস্ট্রেলিয়া যাওয়ার আগে ভারত বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ খেলবে।
২০২৪ সালের টি২০ বিশ্বকাপে, বুমরাহ ৮.২৬ গড়ে ১৫ উইকেট নিয়েছিলেন, ভারতীয় দলের তারকা পেসারকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়েছিল।












Click it and Unblock the Notifications