এশিয়ান পারা গেমস ২০১৮, শাটলাররা জিতল আরও দুই সোনা, ভারত শেষ করল ৭২ মেডেলে

শাটলাররা আরও দুটি সোনা জেতায় এশিয়ান প্যারা গেমস ২০১৮-তে ৭২ টি মেডেল জিতে শেষ করল ভারত।

শনিবার শেষ হল এশিয়ান প্য়ারা গেমস ২০১৮। গেমসের শেষ দিনও বারতের হয়ে আরও দুটি সোনা জিতে নিলেন শাটলার তরুণ ধিলঁ ও প্রমোদ ভগত। ফলে ভারত রেকর্ড ৭২টি মেডেল জিতে শেষ করল গেমস। এটিই এই ইভেন্টে ভারতের সেরা ফল।

এশিয়ান পারা গেমস ২০১৮, ভারত শেষ করল ৭২ মেডেলে

সবমিলিয়ে ভারত গেমসের পদকতালিকায় নবম স্থানে আছে। মোট ১৫টি সোনা জিতেছে ভারত। এছাড়া পদকের ঝুলিতে রয়েছে আরও ২৪টি রুপো ও ৩৩টি ব্রোঞ্জ। এর আগের ২০১৪-র গেমসে ভারত মাত্র ৩৩টি মেডেল পেয়েছিল। সোনা এসচিল মাত্র ৩টি। আর রুপো ১৪টি ও ব্রোঞ্জ ১৬টি।

পুরুষদের সিঙ্গলস এসএল৩ ব্যাটমিন্টন বিভাগের ফাইনালে ইন্দোনেশিয়ার উকুন রুকায়েন্ডি ২১-১৯, ১৫-২১, ২১-১৪ গেমে হারিয়ে সোনা জেতেন ভারতের প্রমোদ ভগত।

আরও এক প্যারা শাটলার তরুণ ভারতের পদক তালিকায় আরও একটি সোনা জোড়েন। এসএল৪ বিভাগে চিনের ইউ ইয়াং গাওকে ২১-১৬, ২১-৬য়ে হারান।

ক্রীড়া জগতে এশিয়ার মধ্যে এগিয়ে থাকা চিনই প্যারা গেমস-এও একনম্বরেই রয়েছে। তাঁদের জেতা স্বর্ণপদকের সংখ্যা ১৭২। এছাড়া ৮৮টি রূপো ও ৫৯টি ব্রোঞ্জ নিয়ে মোট ৩১৯টি পদক জিতেছে। এরপরেই আছে দক্ষিণ কোরিয়া (সোনা- ৫৩, রূপো- ২৫, ব্রোঞ্জ - ৪৭)। তিন নম্বরে আছে ইরাণ (সোনা- ৫১, রূপো- ৪২, ব্রোঞ্জ - ৪৩)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+