Asian Games Trials: ট্রায়ালে সচ্ছতার দাবিতে মোদী-শাহকে চিঠি কুস্তিগীরদের, ভিনেশকে নাডার নোটিশ
এশিয়ান গেমসের আগে ভারতীয় কুস্তিতে বিতর্ক যেন মিটেও মিটছে না। শুক্রবার জোড়া বিতর্কে জেরবার ভারতীয় কুস্তি। ডোপিং সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করায় নাডার নোটিশ পেলেন ভিনেশ ফোগাত, অন্যদিকে এশিয়াডের ট্রায়ালে সচ্ছতার দাবি তুলে নরেন্দ্র মোদী-অমিত শাহকে চিঠি দিলেন একাধিক মহিলা কুস্তিগীর।
আগামী এশিয়াড এবং বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের ট্রায়ালকে কেন্দ্র করে দেশের কুস্তিগীরদের একাংশের মনে আশঙ্কা তৈরি হচ্ছে। ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে প্রতিবাদে সামিল দেশের প্রথম সারির ছয় কুস্তিগীরকে বাড়তি সুবিধা দেওয়া হতে পারে বলে আশঙ্কা তাঁদের। তাই মোদী-অমিত শাহ ছাড়াও আইওএ এবং সাই-কে চিঠি দিয়ে ট্রায়ালের স্বচ্ছতা নিশ্চিত করার অনুরোধ করেছেন কয়েক জন মহিলা কুস্তিগির।

ভারতীয় কুস্তি ফেডারেশনের পক্ষ থেকে ট্রায়ালের নিয়মাবলী কয়েকদিন আগেই প্রকাশ করা হয়। সেখানে বলা হয়েছিল, দুই পর্বে ট্রায়াল অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে সব কুস্তিগীররা অংশ নেবেন। দ্বিতীয় পর্বে অংশ নেহেন প্রতিবাদী ছয় কুস্তিগির। প্রথম পর্বের বিজয়ীর সঙ্গে তাঁদের ম্যাচ হবে।
এই ম্যাচে যাঁরা জিতবেন তাঁরাঅ এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করবেন। ট্রায়ালের এই পদ্ধতি মেনে নিতে পারছেন না দেশের কুস্তিগিরদের একটা বড় অংশ। তাই সচ্ছতা এবং একই নিয়মের দাবি তুলে সরকারের দারস্থ হলেন কুস্তিগীররা।

এদিকে, এশিয়াডে নামার আগেই ধাক্কা ভিনেশ ফোগাতের । ডোপিং সংক্রান্ত নিয়ম মেনে চলতে ব্যর্থ হওয়ায় তারকা কুস্তিগিরকে নোটিস পাঠাল নাডা। কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তারকা কুস্তিগীরকে সতর্কবার্তা পাঠাল কেন্দ্রীয় ডোপিং এজেন্সি।
নাডার নোটিশে বলা হয়েছে, 'আপনাকে অবহিত করার জন্য আনুষ্ঠানিক ভাবে এই চিঠি দিতে হচ্ছে। আপনি গত ২৭ জুন, সকাল ১০টা সোনিপথে ডোপ পরীক্ষা দেওয়ার কথা বলেছিলেন। একই সঙ্গে বাকি সব তথ্যও দেওয়ার কথা বলেছিলেন। সেই মতো আমরা সব ব্যবস্থা করেছিলাম। অথচ আপনার দেওয়া জায়গা এবং সময়ে আপনি নিজেই উপস্থিত ছিলেন না।'

নিয়ম অনুযায়ী, তিন মাস অন্তর নাডার কাছে বেশ কিছু তথ্য জমা দিতে হয় সমস্ত অ্যাথলিটকে। সংশ্লিষ্ট খেলোয়াড়ের শারীরিক সমস্যা রয়েছে কিনা, কোনও ওষুধ খেতে হচ্ছে কিনা-এমন নানা তথ্য জমা দিতে হয় ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সিকে। কিন্তু গত বছরের মার্চ ও ডিসেম্বর মাসে ভিনেশের কাছে এই তথ্য চেয়ে ইমেল পাঠানো হলেও তার জবাব আসেনি নাডার কাছে।
সামনেই এশিয়াডের ট্রায়াল, নাডার সঙ্গে সহযোগিতা না করলে সমস্যা কিন্তু আরও বাড়বে ভিনেশের।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications