ভারতকে সপ্তম সোনা এনে দিলেন শটপাটার তেজিন্দার পাল সিং তুর, গড়লেন গেমস রেকর্ডও

স্বর্ণপদক জিতলেন ভারতীয় শটপাটার তেজিন্দার পাল সিং তুর। ২০.৭৫ মিটারের একটি বিশাল থ্রো-তে তিনি নতুন এশিয়ান গেমস রেকর্ডও গড়েন।

এশিয়ান গেমস ২০১৮-তে ভারতের সপ্তম সোনা এল অ্যাথলেটিক্স-এ। সোনা জিতলেন শটপাটার তেজিন্দার পাল সিং তুর। শুধু সোনা জেতাই ২০.৭৫ মিটার ছুঁড়ে রীতিমতো গেমস রেকর্ড গড়লেন ভারতের এই শটপাটার। তাঁর এই সোনা নিয়ে গেমসের সপ্তম দিনে এখনও অবধি ভারত মোট ৪টি পদক জিতল। সব মিলিয়ে এবারের গেমসে ভারতের পদক সংখ্যা এখন পর্যন্ত ২৯।

ভারতের সপ্তম সোনা, জিতলেন শটপাটার তেজিন্দার সিং পাল

এদিন শুরুর থেকেই বাকি শটপাটারদের পিছনে ফেলে দেন তেজিন্দার। তাঁর প্রথম থ্রো-টিই যায় ১৯.৯৬ মিটার দূরত্বে। চতুর্থ থ্রোতেও একই দূরত্বে ছোঁড়েন তেজিন্দার। তাঁর সেই দূরত্বই টপকাতে ব্যর্থ হয়েছেন অন্যান্য শটপাটাররা। নিকটতম ছিলেন চিনের লিউ ইয়াং। তিনি ছোঁড়েন ১৯.৫২ মিটার দূরত্বে।

A GOLD for #TejinderPalSinghToor!

With an #AsianGames record throw of 20.75m from our #TOPSAthlete we proudly bring to you our🥇winner in men's shot put at #AsianGames2018!
You've brought us immense pride!
You’re great,Tejinder!#Athletics#SAI #IndiaAtAsianGames #KheloIndia🇮🇳 pic.twitter.com/SnlqSO1KTj
— SAIMedia (@Media_SAI) August 25, 2018

এরপর পঞ্চম থ্রোতে নিজেকে ছাপিয়ে যান তেজিন্দার। এই মরসুমে তাঁর সেরা থ্রো ছিল ২০.২৪ মিটার। তাঁর কেরিয়ারের সেরা থ্রো ছিল ২০.৪০ মিটারের। কিন্তু শনিবার এসিয়ান গেমস-এর ফাইনালে তিনি ছোঁড়েন ২০.৭৫ মিটার। নিজের রেকর্ড উন্নত করার সঙ্গে সঙ্গে ভেঙে দেন জাতীয় ও এশিয়ান গেমস-এর আগের রেকর্ড। এর আগের জাতীয় রেকর্ডটি ছিল ৬ বছরের পুরনো। ২০.৬৯ মিটার দূরত্বে ছু্ড়েছিলেন ওম প্রকাশ কারহানা।

#AsianGames2018
A gold-lined evening as #TajinderpalSinghToor claims #TeamIndia's 7th Gold! In a gasping second last attempt, Tajinderpal threw a massive 20.75m to claim a Gold medal and a new #AsianGames Record to his name! Kudos @Tajinder_Singh3 🇮🇳👏👌#IAmTeamIndia pic.twitter.com/njLOJ8QmGX
— Team India (@ioaindia) August 25, 2018

এই ইভেন্টে শেষ পর্যন্ত রূপো পান চিনের লিউ ইয়াং-ই। ১৯.৪০ মিটার ছুঁড়ে ব্রোঞ্জ জিতেছেন কাজাখাস্তানের ইভান ইভানভ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+