প্রকাশিত হল এশিয়ান গেমসের নতুন সূচি, জেনে নিন কবে থেকে কোথায় শুরু হচ্ছে এই মেগা ইভেন্ট

প্রকাশিত হল এশিয়ান গেমসের নতুন সূচি, জেনে নিন কবে থেকে কোথায় শুরু হচ্ছে এই মেগা ইভেন্ট

এশিয়ান গেমসের ১৯তম সংস্করণের সংশোধিক সূচি ঘোষণা করল অলিম্পিক কাউন্সিল অব এশিয়া। চিনের হাংঝাউ-এ আয়োজিত হবে এশিয়ান গেমসের আসন্ন সংস্করণ। ১০ সেপ্টেম্বরের থেকে ২৫ সেপ্টেম্বর চিনে এই ইভেন্ট আয়োজনের কথা ছিল। কিন্তু কোভিডের কারণে তা স্থগিত হয়ে গিয়ছে। অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর এই ইভেন্ট আয়োজিত হবে চিনে।

প্রকাশিত হল এশিয়ান গেমসের নতুন সূচি, জেনে নিন কবে থেকে কোথায় শুরু হচ্ছে এই মেগা ইভেন্ট

নতুন সূচি নির্ধারনের জন্য ৬ মে ২০২২-এ একটি টাস্ক ফোর্স তৈরি করেছিল অলিম্পিক কাউন্সিল অব এশিয়া। এশিয়া মহাদেশে অলিম্পিক গেমসের সর্বোচ্চ নিয়মক সংস্থার পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, "বিগত দু'মাস ধরে চাইনিজ অলিম্পিক কমিটি, হাংঝাউ এশিয়ান গেমস আয়োজনকারী কমিটি এবং স্টেক হোল্ডারদের সঙ্গে পরবর্তী উইন্ডো খুঁজে বের করার জন্য একাধিক বৈঠক করা হয়েছ এবং এ-ও দেখা হয়েছে যাতে মেজর ইন্টারন্যাশনাল স্পোর্টিং ইভেন্টে এর কোনও প্রভাব না পড়ে।"

এই বৈঠকের পর নতুন সূচির জন্য প্রস্তাবিত এই তারিখগুলি টাস্ক ফোর্সের পক্ষ থেকে পাঠানো হয় অলিম্পিক কাউন্সিল অব এশিয়ায়, সেখানেই এটি অনুমোদন পায়। নতুন এই সূচির ফলে দেখা যাচ্ছে পূর্ব নির্ধারিত সূচি থেকে এক বছরেরও বেশি সময় পর এই ইভেন্ট আয়োজিত হতে চলেছে। নিজেদের বিবৃতিতে অলিম্পিক কাউন্সিল অব ইন্ডিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে জাতীয় অলিম্পিক কমিটি এবং স্পোর্টস ফেডারেশনগুলির কাছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, "ধন্যবাদ ধৈর্য্য ধরার জন্য।"

আসন্ন এশিয়ান গেমসে ১০ হাজারেরও বেশি প্রতিযোগী এবং অফিসিয়াল ৪৫টি দেশ বা টেরিটরি থেকে এই বারের এশিনায়ন গেমসে অংশ নেবেন এমনটাই আশা করা হচ্ছে। মোট ৪৮০টি গোল্ড মেডের জন্য লড়াই চালাবেন প্রতিযোগীরা। ২০১৮ সালে শেষ বার এশিয়ান গেমস আয়োজিত হয়েছিল ইন্দোনেশিয়ায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+