গেমসের প্রথম ব্রিজ প্রতিযোগিতা থেকেই ভারতের সোনা, কামাল করলেন প্রণব এবং শিবনাথের জুটি

১৮তম এশিয়ান গেমসের ব্রিজ প্রতিযোগিতায় ভারতের ঘরে এল একটি স্বর্ণপদক। পুরুষের পেয়ার ইভেন্টে ৩৮৪ স্কোর করে জিতলেন জিতলেন ভারতীয় জুটি প্রণব বর্ধন এবং শিবনাথ সরকার।

১৮ তম এশিয়ান গেমসে প্রথমবারের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে বোর্ড গেম ব্রিজ-কে। আর প্রথমবারেই এই প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল ভারত। শনিবার ব্রিজ প্রতিযোগিতায় পুরুষের পেয়ার ইভেন্টে সোনা জিতলেন প্রণব বর্ধন এবং শিবনাথ সরকার। ফাইনালে ৩৮৪ পয়েন্ট অর্জন করে, ৬০ বছর বয়সী প্রণব এবং ৫৬-র শিবনাথ বাকিদের ছাপিয়ে যান।

ব্রিজ প্রতিযোগিতা থেকে ভারতকে সোনা দিলেন প্রণব-শিবনাথের জুটি

এই ইভেন্টে রুপো জিতেছেন চিনের লিক্সিন ইয়াং এবং গ্যাং চেন-এর জুটি। তারা অবশ্য ৩৭৮ পয়েন্ট পেয়ে অনেকটাই পিছনে ছিল ভারতীয় জুটির। আয়োজক দেশ ইন্দোনেশিয়া ব্রোঞ্জ জিতেছে। হেনকী লাসুত ও ফ্রেডি এডি মানোপ্পো, জুটিতে তোলেন ৩৭৪ রান।

GOLD 🥇FOR #INDIA 🇮🇳
India's #PranabBardhan and #ShibnathSarkar win GOLD in Bridge men's team event. #AsianGames #AsianGames2018 pic.twitter.com/tV8rKJrNLF
— Doordarshan National (@DDNational) September 1, 2018

এই ইভেন্টে ছিল আরও এক ভারতীয় জুটি। সুমিত মুখার্জি এবং দেবব্রত মজুমদার ৩৩৩-এর বেশি স্কোর করতে পারেননি। তাঁরা নবম স্থানে শেষ করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+