Asian Games: সাক্ষী-বজরংদের জন্য এশিয়াডের ট্রায়াল পিছিয়ে দেওয়ার আর্জি আইওএ-র

সাক্ষী মালিক-বজরং পুনিয়াদের পাশে আইওএ। আন্দোলনকারী কুস্তিগীরদের অনুরোধ মেনে এশিয়ান গেমস ও বিশ্ব চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন পর্ব পিছিয়ে দেওয়ার জন্য অলিম্পিক কাউন্সিল অফ এশিয়াকে আবেদন করল আইওএ। ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনের জেরে বেশ কয়েক মাস অনুশীলনের মধ্যে নেই দেশের প্রথম সারির কুস্তিগীররা। ফলে সময়সীমা না বাড়ালে তাদের পক্ষে যোগ্যতা অর্জন পর্বে অংশ নেওয়া কঠিন।

এই পরিস্থিতিতে কুস্তিগীরদের অনুরোধ মেনে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়াকে ট্রায়াল পর্ব পিছিয়ে দেওয়ার আবেদন করল আইওএ। ৩০ জুনের মধ্যেই এশিয়াডের যোগ্যতা অর্জন পর্ব সমাপ্ত হওয়ার কথা ছিল, কিন্তু আইওএ অনুরোধ করেছেন ১০ জুনের পরিবর্তে পর্যন্ত সময়সীম বৃদ্ধি করে ১০ অগাস্টের পর করার জন্য।

কুস্তিগীর

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী আইওএ-র কার্যকরী সচিব তথা সিইও কল্যাণ চৌবে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়াকে চিঠি পাঠিয়েছেন। এই চিঠিতে উল্লেখ করা হয়েছে, 'দেশের ছয়জন প্রতিশ্রুতিমান কুস্তিগীর ভিনেশ ফোগাট, সাক্ষী মালিক, বজরং পুনিয়া, সঙ্গীতা ফোগট, জিতেন্দর কুমার, সত্যায়াত খাদিয়ান আবেদন আইওএ-র কাছে আবেদন করেছেন ১০ অগাস্টের পর ট্রায়াল পর্ব করার জন্য।'

চিঠিতে একইসঙ্গে উল্লেখ করা হয়েছে, 'বর্তমান পরিস্থিতিতে আমরা অনুরোধ করছি এশিয়ান গেমস এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য ভারতীয় প্রতিযোগীদের নাম অন্তর্ভুক্তির সময়সীমা ১৫ অগাস্ট পর্যন্ত বৃদ্ধি করা হোক। যাতে এই সমস্ত কুস্তিগীররা এশিয়ান গেমসের যোগ্যতা অর্জন পর্বে অংশ নিতে পারে। বিশেষ কারণে আইওএ এই অনুরোধ করছে।'

কুস্তিগীর

এই প্রসঙ্গে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার সচিব রণধীর সিং সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছে‌ন, 'আমরা সরকারিভাবে আইওএ-র চিঠি হাতে পাই, তারপর এই বিষয়ে সিদ্ধান্ত নেব।'
আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চিনের হাংঝাউতে বসবে এশিয়ান গেমসের আসর। গত এশিয়ান গেমসে কুস্তিতে ভারত দুটি সোনা ১টি ব্রোঞ্জ জিতেছিল।

কুস্তিগীর

এদিকে, ভারতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচন হবে আগামী ৬ জুলাই। বিশেষ সাধারণ সভার মধ্য দিয়েই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। নির্বচনের জন্য মনোনয়ন পত্র জমা দেওয়ার যাবে ২৩ জুন থেকে ২৫ জুন। মনোনয়ন পত্র পরীক্ষা হবে ২৮ জুন। আগামী ১ জুলাই অনিচ্ছুক প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নিতে পারবেন। ২ জুলাই চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এরপর ৬ জুলাই সাধারণ সভা নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হবে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+