Asian Games: প্রণয়ের চোট ভোগাল, ব্যাডমিন্টনের ফাইনালে হার ভারতের, লং জাম্পে রুপো জিতলেন মুরলী শ্রীশঙ্কর
Asian Games: এশিয়ান গেমসে চিনের বিরুদ্ধে দুরন্ত লড়াই চালিয়েও সোনা অধরাই রইল ভারতীয় ব্যাডমিন্টন দলের কাছে। দুরন্ত ছন্দে থাকা এইচএস প্রণয় পিঠের চোটের কারণে ফাইনালে খেলতে পারেননি।
যার জেরে এশিয়ান গেমসে ব্যাডমিন্টন থেকে প্রথম সোনা জয়ের স্বপ্ন পূরণ হলো না ভারতীয় দলের। লং জাম্পে মুরলী শ্রীশঙ্কর রুপো জিতেছেন।

দক্ষিণ কোরিয়াকে ৩-২ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছিল ভারত। চিনের বিরুদ্ধে ভারত আজ ফাইনালে ২-০ ব্যবধানে এগিয়েও ছিল। প্রথম ম্যাচে সিঙ্গলসে লক্ষ্য সেন ইউকি শিকে ২২-২০, ১৪-২১, ২১-১৮ গেমে পরাস্ত করেন। দ্বিতীয় ম্যাচ ছিল ডাবলস। সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি-চিরাগ শেট্টি জুটি জেতে ২১-১৫, ২১-১৮ ব্যবধানে।
তৃতীয় ম্যাচে কিদাম্বি শ্রীকান্ত জিতলেই ভারত পদক জিততে পারতো। কিন্তু শ্রীকান্তকে ২৪-২২, ২১-৯ ব্যবধানে পরাস্ত করেন শিফেং লি। ডাবলসে ধ্রুব কপিলা ও প্রতীক সাই কৃষ্ণ প্রসাদের জুটি ৬-২১, ১৫-২১ ব্যবধানে পরাস্ত হয়। নির্ণায়ক সিঙ্গলসে প্রণয়ের পরিবর্তে খেলতে নামা মিঠুন মঞ্জুনাথ সেভাবে লড়াই চালাতে পারেননি। হেরে যান ১২-২১, ৪-২১ ব্যবধানে।

এদিকে, ভারত পুরুষদের লং জাম্পে পদক জিতেছে। জেসভিন অলড্রিন হতাশ করে অষ্টম স্থান অধিকার করলেও রুপো জিতলেন মুরলী শ্রীশঙ্কর। ৮.১৯ মিটার দূরত্ব অতিক্রম করে লং জাম্পে রুপো নিশ্চিত করেন শ্রীশঙ্কর। অ্যাথলেটিক্সে ১৫০০ মিটারে রুপো ও ব্রোঞ্জ জিতেছেন যথাক্রমে অজয়কুমার সরোজ ও জিনসন জনসন।
মহিলাদের বিভাগে রুপো জিতেছেন হারমিলন বাইন্স ( Harmilan Bains)। ডিসকাস থ্রো ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন সীমা পুনিয়া। ২০১৪ এশিয়াডে সোনা এবং ২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে ব্রোঞ্জ জেতেন তিনি। মহিলাদের ৮০০ মিটার হেপ্টাথলনে ব্রোঞ্জ জিতেছেন নন্দিনী আগাসারা। তাঁর পয়েন্ট ছিল ৫৭১২। বাংলার স্বপ্না বর্মন চতুর্থ স্থান পান ৫৭০৮ পয়েন্ট নিয়ে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications