Asian Games: এশিয়ান গেমসে তিরন্দাজিতে আজই জোড়া সোনা, মহিলাদের পর গর্বিত করলেন পুরুষ কম্পাউন্ড তিরন্দাজরাও

Asian Games: এশিয়ান গেমসে আজকের তৃতীয় সোনাটি ভারতের ঝুলিতে এনে দিল পুরুষ কম্পাউন্ড তিরন্দাজি দল। দিনের প্রথম সোনাটি নিশ্চিত করেছিলেন মহিলা কম্পাউন্ড তিরন্দাজরা।

এরপর স্কোয়াশের মিক্সড ডাবলসেও সোনা জেতে ভারত। পুরুষ কম্পাউন্ড তিরন্দাজদের সাফল্যে ভারত ২১তম সোনার দখল নিল। পদকের সংখ্যা বেড়ে হলো ৮৪।

Asian Games: এশিয়ান গেমসে তিরন্দাজিতে আজই জোড়া সোনা

পুরুষদের কম্পাউন্ড তিরন্দাজির দলগত ইভেন্টে ভারতকে সোনা জেতালেন ওজাস প্রবীণ দেওতালে, অভিষেক ভার্মা ও প্রথমেশ সমাধান জকর। ফাইনালে তাঁরা হারালেন দক্ষিণ কোরিয়াকে। জয়ের ব্যবধান ২৩৫-২৩০। প্রথম থেকেই আধিপত্য বজায় রাখছিলেন ভারতীয় তিরন্দাজরা। এন্ড ওয়ানে ভারতের পক্ষে ফল ছিল ৫৮-৫৫।

দ্বিতীয় এন্ডে কোরিয়ানরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালান। কিন্তু ভারত লিড বজায় রাখতে সক্ষম হয়। তখন ভারত এগিয়ে ছিল ১১৬-১১৪ ব্যবধানে। এন্ড থ্রি-তে ভারতের স্কোর হয় ৫৯। ভারত এই পর্যায়ের শেষে এগিয়ে যায় ১৭৫-১৭১। চতুর্থ এন্ডে দক্ষিণ কোরিয়ার তিরন্দাজরা মরিয়া লড়াই চালায়। কিন্তু ভারতীয়রা দারুণ ছন্দে থাকায় ব্যবধান ঘোচাতে পারেননি।

Asian Games: এশিয়ান গেমসে তিরন্দাজিতে আজই জোড়া সোনা

নাগপুরের ওজাসের ছোটবেলা থেকে তিরন্দাজির প্রতি আগ্রহ। বাড়িতেই তির-ধনুক বানিয়ে প্র্যাকটিস করতেন। সেখান থেকে ক্রমাগত উত্থানের পর চলতি বছর বিশ্ব তিরন্দাজিতে পুরুষদের কম্পাউন্ড তিরন্দাজির দলগত বিভাগে সোনা জেতেন। এবার জিতলেন এশিয়াডেও।

অভিষেক হিন্দু কলেজ থেকে পাস করার পর উচ্চশিক্ষা লাভ করেন ওয়াশিংটন ডিসির জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে। এরপর একটি ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক হন। তবে তারই মধ্যে চালিয়ে যাচ্ছেন তিরন্দাজি। তিরন্দাজি বিশ্বকাপ স্টেজ ২ টুর্নামেন্টে সোনা জিতেছেন প্রথমেশ। বিশ্বের ১ নম্বরকে হারিয়ে।

চলতি বছর মেক্সিকোয় তিরন্দাজি বিশ্বকাপ ফাইনালে তিনি রুপো জিতেছিলেন। এশিয়াডে কম্পাউন্ড তিরন্দাজির দলগত বিভাগের ফাইনালে ভারত উঠেছিল তাইওয়ানকে ২৩৪-২২৪ ব্যবধানে হারিয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+