Asian Games: এশিয়ান গেমসের রিলেতে পুরুষরা জিতলেন সোনা, মহিলারা রুপো, পদকের নিরিখে সর্বকালীন নজির ভারতের
Asian Games: এশিয়ান গেমসে সর্বকালীন সেরা সাফল্য ভারতের। ২০১৮ সালে পদকের সংখ্যা এবার ছাপিয়ে গেলেন ভারতীয় ক্রীড়াবিদরা। এখনও অবধি ভারতের ঝুলিতে এসেছে মোট ৮১টি পদক।
ইতিমধ্যেই ভারত ১৮টি সোনা, ৩১টি রুপো ও ৩২টি ব্রোঞ্জ ঝুলিতে পুরে নিয়েছে। পদক তালিকায় ভারতের অবস্থান চতুর্থ।

আজ পুরুষদের ফোর ইনটু ফোর হান্ড্রেড মিটার (4x400m) রিলে দল সোনা জিতেছে, সময় নিয়েছে ৩ মিনিট ১.৫৮ সেকেন্ড। রেসের প্রথম থেকেই ভারত বাকিদের চেয়ে এগিয়ে ছিল। ভারতের সোনাজয়ী রিলে টিমে ছিলেন মহম্মদ আনাস, আমোজ জ্যাকব, আজমল মহম্মদ ও রাজেশ রমেশ। তাঁদের সোনা এবারের এশিয়াডে ভারতের ৮১তম পদক।

মহিলাদের ফোর ইনটু ফোর হান্ড্রেড মিটার রিলেতে রুপো জিতেছে ভারত। এই দলে ছিলেন বিথ্যা রামরাজ, প্রাচী, শুভা ভেঙ্কটেশন ও ঐশ্বর্য কৈলাস মিশ্র। এ ছাড়া পুরুষদের ৫ হাজার মিটারে রুপো জিতেছেন লং ডিসট্যান্স রানার অবিনাশ সাবলে। তিনি সময় নেন ১৩ মিনিট ২১.০৯ সেকেন্ড। সাবলে এর আগে ৩ হাজার মিটার স্টিপলচেজে সোনা জেতেন।
মহিলাদের ৮০০ মিটার রেসে হরমিলন বাইন্স (Harmilan Bains) রুপো জিতেছেন। ২ মিনিট ৩.৭৫ সেকেন্ড সময় করে। মহিলাদে ১৫০০ মিটারেও রুপো জিতেছিলেন পাঞ্জাবের এই অ্যাথলিট।












Click it and Unblock the Notifications