Asian Games: এশিয়ান গেমসের ভারতীয় হকি দল ঘোষিত, বেশ কয়েকটি পরিবর্তন আনলেন নির্বাচকরা

Asian Games: এশিয়ান গেমসের জন্য ভারতের পুরুষ ও মহিলা হকি দল ঘোষণা করা হলো। দুই দলেই তিনটি করে উল্লেখযোগ্য পরিবর্তন করেছেন নির্বাচকরা। অভিজ্ঞ প্লেয়ারদের বাদও দেওয়া হয়েছে।

চলতি মাসে চেন্নাইয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দল থেকে বাদ পড়লেন অভিজ্ঞ স্ট্রাইকার আকাশদীপ সিং, কার্তি সেলভাম ও অভিজ্ঞ ডিফেন্ডার যুগরাজ সিং।

Asian Games: এশিয়ান গেমসে ভারতীয় হকি দল ঘোষিত

ড্র্যাগ ফ্লিকার হরমনপ্রীত সিং অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন। সহ অধিনায়ক রাখা হয়েছে হার্দিক সিংকেই। যুগরাজের জায়গায় দলে নেওয়া হয়েছে সঞ্জয়কে। ললিত ও অভিষেক এসেছেন যথাক্রমে আকাশদীপ ও কার্তির জায়গায়। দলে রয়েছেন দুই গোলকিপার, অভিজ্ঞ পিআর শ্রীজেশ ও কৃষাণ বাহাদুর পাঠক। ১৮ সদস্যের দলে ডিফেন্ডার ৬ জন, মিডফিল্ডার ৫ জন, ফরওয়ার্ড ৫ জন।

Asian Games: এশিয়ান গেমসে ভারতীয় হকি দল ঘোষিত

ভারতের মহিলা হকি দলের অধিনায়ক করা হয়েছে গোলকিপার সবিতা পুনিয়াকে। জার্মানি ও স্পেন সফরের দলে থাকা অভিজ্ঞ সুশীলা চানু পুখরামবাম, বলজিৎ কৌর ও জ্যোতি ছাত্রীকে রাখা হয়নি এশিয়ান গেমসের দলে। আজ বেঙ্গালুরুতে এশিয়ান গেমসের দলে সুযোগ পাওয়া প্লেয়ারদের এক মঞ্চে হাজির করিয়ে শুভেচ্ছা জানানো হলো।

পুরুষদের হকিতে অংশ নেবে ১২টি দল। ভারত পুল এ-তে রয়েছে এশিয়ান গেমস চ্যাম্পিয়ন জাপান, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, বাংলাদেশ, সিঙ্গাপুর ও উজবেকিস্তানের সঙ্গে। পুল বি-তে রয়েছে কোরিয়া, মালয়েশিয়া, চিন, ওমান, তাইল্যান্ড ও ইন্দোনেশিয়া। ভারতের পুরুষ হকি দলের প্রথম ম্যাচ ২৪ সেপ্টেম্বর উজবেকিস্তানের বিরুদ্ধে।

২০১৮ সালের এশিয়ান গেমসে ভারতীয় মহিলা হকি দল রুপো জিতেছিল। এবার পুল এ-তে ভারতের প্রমীলা বাহিনী রয়েছে কোরিয়া, মালয়েশিয়া, হংকং ও সিঙ্গাপুরের সঙ্গে। পুল বি-তে রয়েছে জাপান, চিন, তাইল্যান্ড, কাজাখস্তান ও ইন্দোনেশিয়া। ভারতের মহিলা হকি দল ২৭ সেপ্টেম্বর সিঙ্গাপুর ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে।

ভারতের পুরুষ হকি দল- পিআর শ্রীজেশ, কৃষাণ পাঠক, বরুণ কুমার, অমিত রুইদাস, জার্মানপ্রীত সিং, হরমনপ্রীত সিং (অধিনায়ক), সঞ্জয়, সুমিত, নীলকান্ত শর্মা, হার্দিক সিং (সহ অধিনায়ক), মনপ্রীত সিং, বিবেক সাগর প্রসাদ, শামশের সিং, অভিষেক, গুরজন্ত সিং, মনদীপ সিং, সুখজিৎ সিং, ললিত কুমার উপাধ্যায়।

ভারতের মহিলা হকি দল- সবিতা (অধিনায়ক), বিচু দেবী খড়িবাম, দীপিকা, লালরেমসিয়ামি, মণিকা, নবনীত কৌর, নেহা, নিশা, সোনিকা, উদিতা, ঈশিকা চৌধুরী, দীপ গ্রেস এক্কা (সহ অধিনায়ক), বন্দনা কাটারিয়া, সংগীতা কুমারী, বৈষ্ণবী ভিত্তাল ফালকে, নিক্কি প্রধান, সুশীলা চানু, সালিমা টেটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+