Asian Games: মহিলা তিরন্দাজদের লক্ষ্যভেদে ১৯তম সোনা ভারতের, এশিয়ান গেমস থেকে বিদায় সিন্ধুর

Asian Games: এশিয়ান গেমসে ভারতের সোনা জয়ের ধারা অব্যাহত। আজ হাংঝৌ এশিয়াডে ভারতের ১৯তম সোনাটি নিশ্চিত করল মহিলা কম্পাউন্ড তিরন্দাজদের দল।এটি এবার ভারতের ৮২তম পদক।

এশিয়াডে ভারত এবারই পদক জয়ের সর্বকালীন রেকর্ড গড়েছে। ১০০ ম্যাজিক ফিগারের লক্ষ্যপূরণ হবে কিনা তা বলবে সময়। মহিলাদের কম্পাউন্ড তিরন্দাজিতে আজ সোনা এলেও হতাশ করলেন পিভি সিন্ধু।

Asian Games: মহিলা তিরন্দাজদের লক্ষ্যভেদে ১৯তম সোনা ভারতের

ভারত যে কম্পাউন্ড আর্চারিতে সোনা জিতল সেই দলে ছিলেন পরণীত কৌর, অদিতি গোপীচাঁদ স্বামী ও জ্যোতি সুরেখা ভেন্নাম। ফাইনালে চাইনিজ তাইপেকে ভারত পরাস্ত করে ২৩০-২২৯ ব্যবধানে। সের্হিও পাগনিন প্রশিক্ষণাধীন ভারতের মহিলা কম্পাউন্ড তিরন্দাজির দল ফাইনালে উঠেছিল ইন্দোনেশিয়াকে হারিয়ে।

সেমিফাইনালে ভারতের জয়ের ব্যবধান ছিল ২৩৩-২১৯। এর আগে কোয়ার্টার ফাইনালে হংকংয়ের বিরুদ্ধে বড় ব্যবধানেই জয় ছিনিয়ে নিয়েছিলেন ভারতের তিরন্দাজরা। হংকংকে ২৩১-২২০ ব্যবধানে উড়িয়ে শেষ চারে জায়গা করে নিয়েছিলেন পরণীত, অদিতি, জ্যোতিরা। আজ ভারতের প্রথম পদকটি তাঁরাই এনে দিলেন।

Asian Games: মহিলা তিরন্দাজদের লক্ষ্যভেদে ১৯তম সোনা ভারতের

তবে ব্যাডমিন্টনে হতাশ করলেন পিভি সিন্ধু। মহিলাদের সিঙ্গলস কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিলেন দেশের সেরা মহিলা শাটলার। চিনের হে বিনজিয়াও ২১-১৬, ২১-১২ গেমে সিন্ধুকে হারিয়ে জায়গা করে নিলেন শেষ চারে। এই পরাজয়ের ফলে এদিনই শেষ হয়ে গেল সিন্ধুর এশিয়াড অভিযান।

মহিলাদের কুস্তিতে ব্রোঞ্জের লক্ষ্যে লড়াই চালাতে হবে ভারতের অন্তিম পঙ্ঘলকে। জাপানের আকারি ফুজিনামির কাছে কোয়ার্টার ফাইনালে তিনি হেরে যান ০-৬ ব্যবধানে। মহিলাদের ফ্রিস্টাইল ৫৭ কেজি বিভাগে অন্তিম রেপেচেজ (Repechage) রাউন্ড ওয়ানে হারিয়েছেন জিওনগে বার্ককে। যার ফলে তিনি ব্রোঞ্জ নিয়ে ফিরতে পারেন। কিন্তু সেক্ষেত্রে জয় ছিনিয়ে নিতে হবে বোলোরতুয়া ব্যাট-ওচিরের বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+