Asian Games: এশিয়ান গেমসে কোন বিভাগে সেরা সাফল্য ভারতের? নিশ্চিত হয়েছে আরও পদক

Asian Games: এশিয়ান গেমসে চিন, জাপান ও কোরিয়ার পরে পদক তালিকার চতুর্থ স্থান ধরে রাখল ভারত। আজ সোনা এসেছে শ্যুটিংয়েই। আপাতত ৮টি সোনা, ১২টি রুপো ও ১৩টি ব্রোঞ্জ-সহ ৩৩টি পদক জিতেছে ভারত।

মোট পদকের সংখ্যার নিরিখে অবশ্য ভারতের চেয়ে এগিয়ে হংকং (৩৬), তবে ভারত তাদের চেয়ে তিনটি সোনা বেশি জেতায় চতুর্থ স্থানের দখল রেখেছে। এবারের এশিয়ান গেমসে সর্বকালীন সেরা সাফল্য ভারতীয় শ্যুটারদের।

এশিয়ান গেমসে কোন কোন বিভাগে সাফল্য ভারতের?

২০০৬ সালে দোহা এশিয়ান গেমসে ভারত শ্যুটিংয়ে ১৪টি পদক পায়, যার মধ্যে তিনটি সোনা ছিল। ২০১৮ সালে জাকার্তা এশিয়াডে ভারত ৯টি পদক জেতে শ্যুটিংয়ে, ২টি সোনা-সহ। এবার এখনও পর্যন্ত শ্যুটিংয়ে ভারত ৬টি সোনা, সাতটি রুপো ও পাঁচটি ব্রোঞ্জ পেয়েছে। আজ অল্পের জন্য শ্যুটিংয়ে সোনা জয়ের হ্যাটট্রিক হয়নি।

আজ ১৭ বছরের পলক গুলিয়া ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জেতেন। এষা সিং জেতেন রুপো। ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনসে পুরুষদের টিম জেতে সোনা। সেই দলে ছিলেন ঐশ্বরী প্রতাপ সিং তোমর, অখিল শেওরন, স্বপ্নিল কুসালে। ব্যক্তিগত বিভাগের ফাইনালে শুরুটা খারাপ হয় ঈশ্বরীর, তবু শেষ অবধি জেতেন রুপো। ভারতের মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল দল রুপো জিতেছে।

অ্যাথলেটিক্সে প্রথম পদকটি নিশ্চিত করেছেন ২৪ বছরের কিরণ বালিয়ান (Kiran Baliyan)। ৭২ বছর পর মহিলা শটপাটে দেশকে পদক এনে দিলেন তিনি। ১৭.৩৬ মিটার থ্রো-র সৌজন্যে তিনি ব্রোঞ্জ জিতলেন। ১৯৫১ সালে দিল্লি এশিয়াডে ব্রোঞ্জ জেতেন বারবারা ওয়েবস্টার। ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে ভারত অন্তত ১০টি পদক প্রত্যাশা করছে।

এশিয়ান গেমসে কোন কোন বিভাগে সাফল্য ভারতের?

টেনিসে আজ রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হলো ভারতকে। চাইনিজ তাইপের জুটির কাছে ডাবলস ফাইনালে পরাস্ত হলো রামকুমার রমানাথ-সাকেথ মিনেনি জুটি। চাইনিজ তাইপে জুটিকে টাইব্রেকে হারিয়ে রোহন বোপান্না ও রুতুজা ভোসালে মিক্সড ডাবলসের ফাইনালে উঠেছেন। দ্বিতীয় বাছাইদের কালকের প্রতিপক্ষও চাইনিজ তাইপের জুটি।

কাল পুরুষদের স্কোয়াশের ফাইনালে ভারত-পাকিস্তান দ্বৈরথ। আজ গতবারের চ্যাম্পিয়ন মালয়েশিয়াকে ২-০ ব্যবধানে হারিয়েছে ভারত। ২০১৪ সালে মালয়েশিয়াকে হারিয়েই ইনচেওনে সোনা জিতেছিল ভারতের পুরুষ স্কোয়াশ দল। ভারতের এই দলে রয়েছেন সৌরভ ঘোষাল। জাকার্তা গেমসে ব্রোঞ্জ জিতেছিল ভারত ও পাকিস্তান। ভারতের মহিলা স্কোয়াশ দল ব্রোঞ্জ জিতেছে।

বক্সিংয়ে পদক নিশ্চিত করেছেন নিখাত জারিন। সেই সঙ্গে তিনি পেয়ে গেলেন প্যারিস অলিম্পিকের ছাড়পত্র। ৫০ কেজি বিভাগে রিংয়ে নেমেছেন নিখাত। পুরুষদের ব্যাডমিন্টন দল নেপালকে হারিয়ে সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করেছে। এই দলে রয়েছেন কিদাম্বি শ্রীকান্ত, লক্ষ্য সেন ও মিঠুন মঞ্জুনাথ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+