Asian Games: এশিয়ান গেমসের আনুষ্ঠানিক সূচনা, ভারতীয়দের নেতৃত্ব দিলেন হরমনপ্রীত-লাভলিনা
Asian Games: এশিয়ান গেমসের বিভিন্ন বিভাগের খেলা শুরু হয়ে গিয়েছে আগেই। আজ হাংঝৌয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ১৯তম এশিয়ান গেমসের। করোনা পরিস্থিতির কারণে এশিয়ান গেমস পিছিয়ে দেওয়া হয়েছিল।
মার্চ পাস্টে ভারতীয় ক্রীড়াবিদদের পরনে ছিল খাকি রংয়ের পোশাক। মেয়েরা পরেছিলেন শাড়ি, ছেলেরা কুর্তা। জাতীয় পতাকা ধরে ভারতীয় ক্রীড়াবিদদের নেতৃত্ব দিলেন ভারতের হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং ও বক্সার লাভলিনা বরগোঁহাই।

মার্চ পাস্টে অংশ নেওয়ার আগে হরমনপ্রীত বলেন, পতাকাবাহক হিসেবে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তাতে আমি গর্বিত। যে অ্যাথলিটরা গেমসে অংশ নেবেন তাঁদের প্রত্যেককে সাফল্যলাভের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। লাভলিনাও গর্বিত পতাকাবাহক হতে পেরে। তিনি বলেন, আমার দায়িত্বও বেড়ে গেল। প্রার্থনা করুন যাতে অনেক বেশি সোনা নিয়ে ফিরতে পারি। সেরাটাই দেব।

Indian contingent led by flag-bearers Harmanpreet Singh and Lovlina Borgohain 🏑🥊
— DD India (@DDIndialive) September 23, 2023
Grit and Glory🇮🇳 #AsianGames #TeamIndia pic.twitter.com/0x4yoF2Fwy
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। চিনের সেনারা জাতীয় পতাকা নিয়ে আসার পর তা উত্তোলিত হয়। অক্টোবরের ৮ তারিখ পর্যন্ত চলবে এশিয়ান গেমস। গেমসে রয়েছে তিনটি রোবট ম্যাসকট, যাদের নাম চেনচেন, কংকং ও লিয়ানলিয়ান এবং এই তিন ম্যাসকটের সম্মিলিত নাম মেমোরিজ অব জিয়াংনান।
মার্চ পাস্টের প্রথমে প্রবেশ করে আফগানিস্তান। আফগানিস্তানের দুটি দল এসেছে। তালিবানরা ক্ষমতা দখলের পর মেয়েদের খেলাধুলো বন্ধ। ফলে ১৩০ জন পুরুষ অ্যাথলিট এসেছেন তালিবান-শাসিত আফগানিস্তান থেকে। আবার নির্বাচিত সরকারের কালো-লাল-সবুজ পতাকা নিয়ে মার্চ পাস্টে হাঁটেন ১৭ মহিলা-সহ আফগান অ্যাথলিটরা।
𝑺𝒂𝒃𝒔𝒆 𝑨𝒂𝒈𝒆 𝑯𝒐𝒈𝒂 𝑩𝒉𝒂𝒓𝒂𝒕💪🏻
— SAI Media (@Media_SAI) September 23, 2023
The excitement & energy of the 🇮🇳 contingent is contagious as they walk into the opening ceremony of #AsianGames2022🔥
This edition of #BharatAtAG22 will rock for sure! #Cheer4India#HallaBol#JeetegaBharat pic.twitter.com/cnY5M0r2pN
একের পর এক দেশ যখন মার্চ পাস্টে অংশ নিচ্ছিল তখন বাজানো হচ্ছিল ওয়ান এশিয়া ইনস্ট্রুমেন্টাল সং। আয়োজক চিনের ৮৮৭ জন অংশ নেবেন গেমসে। চিনের পতাকা ছিল কিন হাইয়াং ও ইয়াং লিওয়েইয়ের হাতে। মার্চ পাস্টের শেষে পতাকাবাহকরা এক জায়গায় এসে দাঁড়ান।
অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার কার্যকরী সভাপতি রাজা রণধীর সিংয়ের উপস্থিতিতে গেমসের আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করেন জিনপিং। অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার পতাকা উত্তোলন করা হয়। তারপর চিনের ঐতিহ্য, রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।












Click it and Unblock the Notifications