করোনাকে হারিয়েও ক্যানসারের যুদ্ধে পরাজিত এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় বক্সার, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

ক্যানসারের যুদ্ধে পরাজিত এশিয়ান গেমসে সোনাজয়ী প্রাক্তন ভারতীয় বক্সার

করোনা ভাইরাসকে নক আউট করেও ক্যানসারের যুদ্ধে পরাজিত হলেন এশিয়ান গেমসে সোনাজয়ী প্রাক্তন ভারতীয় বক্সা ডিঙ্কো সিং। মারণ রোগ বাসা বেঁধেছিল তাঁর যকৃৎ-এ। চার বছর ধরে অবিরাম লড়াই চালিয়ে শেষ পর্যন্ত হার স্বীকার করে নিলেন পদ্মশ্রী। মাত্র ৪২ বছর বয়সে প্রিয়জনদের ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন মণিপুরের প্রাক্তন বক্সার তথা অর্জুন পুরস্কার জয়ী ডিঙ্কো। শোকস্তব্ধ দেশ। শোকপ্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু।

করোনাকে হারিয়েও ক্যানসারের যুদ্ধে পরাজিত এশিয়ান গেমসে সোনাজয়ী প্রাক্তন ভারতীয় বক্সার

২০১৭ সালে ডিঙ্কো সিংয়ের শরীরে প্রথম ক্যানসার ধরা পড়েছিল। প্রাথমিক পর্যবেক্ষণের পর ডাক্তাররা জানিয়েছিলেন এই রোগ নিয়াময় হওয়া সম্ভব। তারপরেই ক্যানসারের বিরুদ্ধে রিংয়ের কঠিনতম ম্যাচে নেমে পড়েন মণিপুরের গর্ব। সঙ্গে লড়তে থাকে তাঁর পরিবার। চিকিৎসা চলাকালীনই ২০২০ সালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ডিংকো। এহেন কঠিন প্রতিপক্ষকেও কার্যত নক আউট করে জীবনের স্রোতে ফিরে এসেছিলেন প্রাক্তন ভারতীয় বক্সার।

করোনা হারলেও সেই ঝড়ে কিছুটা দুর্বল হয়ে পড়েছিলেন ডিঙ্কো সিং। সেই সুযোগে শরীরের অনেক অংশে ছড়িয়ে পড়েছিল ক্যানসার। গত দুই মাসের মধ্যে হঠাৎ করেই ডিংকোর শারীরিক পরিস্থিতির অবনতি হয়েছিল। কোনও উপায় না দেখে জবাব দিয়ে দিয়েছিলেন ডাক্তাররাও। তবু ভেঙে পড়েননি এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় বক্সার। সাহসিকতার সঙ্গেই তিনি মৃত্যুকে বরণ করেছেন বলে জানিয়েছেন ডিংকোর পরিবারের সদস্যরা।

১৯৯৮ সালের ব্যাংকক এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন ডিঙ্কো সিং। ওই বছরই তাঁকে অর্জুন পুরস্কারে সম্মানিত করেছিল ভারত সরকার। ক্রীড়া ক্ষেত্রে দুর্দান্ত অবদানের জন্য ২০১৩ সালে ডিঙ্কোকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছিল। এ পর্যন্ত সবকিছু ঠিকঠাকই চলছিল। ডিঙ্কো সিংয়ের জীবনের ছন্দে কেটে দেয় ক্যানসার।

এশিয়ান গেমসে ভারতকে গর্বিত করা ডিঙ্কো সিংয়ের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রয়াত প্রাক্তন বক্সারের পরিবারের প্রতি তিনি সমবেদনা প্রকাশ করেছেন। ডিঙ্কোর প্রয়াণে টুইট করে শোক জ্ঞাপন করেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজুও। অলিম্পিক্সে পদকজয়ী বিজেন্দ্র সিংও এক বার্তায় ডিঙ্কো সিংয়ের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন। অগ্রজের প্রয়াণে শোকস্তব্ধ হয়েছেন কিংবদন্তি মেরি কমও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+