Asian Games: জোড়া সোনা ঝুলিতে পুরেও ভারত এশিয়াডে ষষ্ঠ স্থানে, আজ অবধি পদক জিতলেন কারা?
Asian Games: এশিয়ান গেমসে আজ ভারতের সোনার দিন। শ্যুটিং দিয়ে শুরু, ক্রিকেটেও ঐতিহাসিক সোনা জিতেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রথমবার এশিয়াডের ক্রিকেটে নেমেই।
আজকের দিনের শেষে পদক তালিকার শীর্ষস্থানেই রয়েছে আয়োজক দেশ চিন। জোড়া সোনা জিতেও ভারত রয়েছে ছয়ে।

ভারতের ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে বেশ কয়েকটি পদক। আরও অনেক ইভেন্ট বাকি। এশিয়াডে এবারই সর্বকালীন সেরা সাফল্য আসবে আশাবাদী দেশের ক্রীড়ামহল। এখনও অবধি ভারত জিতেছে ২টি সোনা, তিনটি রুপো ও ৬টি ব্রোঞ্জ। চিন ৩৯টি সোনা-সহ মোট ৬৯টি পদক জিতে রয়েছে একে। দুইয়ে রয়েছে কোরিয়া, ১০টি সোনা-সহ ৩৩টি পদক জিতে।
তিনে রয়েছে জাপান। উজবেকিস্তান ও হংকং ১৪টি করে পদক জিতলেও একটি সোনা বেশি জেতায় পদক তালিকায় এগিয়ে উজবেকরা। হংকংয়ের পরেই রয়েছে ভারত। ভারতের শ্যুটিং থেকে এসেছে একটি করে সোনা ও রুপো এবং তিনটি ব্রোঞ্জ। রোয়িংয়ে ২টি রুপো ও তিনটি ব্রোঞ্জ-সহ ৫টি পদক এসেছে। ক্রিকেটে ১টি সোনা।

চলতি এশিয়াডে ভারতের প্রথম পদকটি এসেছিল শ্যুটিংয়ে। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে রুপো জেতেন অশি চৌক্সি, মেহুলি ঘোষ ও রমিতা জিন্দাল। রোয়িংয়ে পুরুষদের লাইটওয়েট ডাবল স্কালসে দেশকে রুপো এনে দেন অরুণ লাল জাট ও অরবিন্দ সিং। রোয়িংয়ের মেন্স এইট বিভাগেও ভারত রুপো জেতে। মেন্স পেয়ারে ব্রোঞ্জ জেতান বাবু লাল যাদব ও লেখ রাম।
মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে রমিতা জিন্দাল জেতেন ব্রোঞ্জ। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের দলগত বিভাগে দেশকে সোনা এনে দেন রুদ্রাক্ষ পাতিল, ঐশ্বরী প্রতাপ সিং তোমর ও দিব্যাংশ সিং পানওয়ার। রোয়িংয়ে মেন্স ফোর দল ব্রোঞ্জ জিতেছে, এই দলে ছিলেন যশবিন্দর সিং, ভীম সিং, পুনীত কুমার ও আশিস।
রোয়িংয়ের মেন্স কোয়াড্রাপলে ব্রোঞ্জ জেতান পরমিন্দর সিং, সৎনাম সিং, জাকার খান ও সুখমিত সিং। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ জিতেছেন ঐশ্বরী প্রতাপ সিং তোমর। পুরুষদের ২৫ মিটার র্যাপিড ফায়ার পিস্তল দলের হয়ে ব্রোঞ্জ জয় নিশ্চিত করেন বিজয়বীর সিধু, আদর্শ সিং, আনিশ ভানওয়ালা। হরমনপ্রীত কৌরের ভারত সোনা জেতার পর এবার ক্রিকেটে প্রত্যাশা ঋতুরাজ গায়কোয়াড়দের ঘিরে।
এদিকে, উশুতে প্রথম পদকটি নিশ্চিত করেছেন রোশিবিনা দেবী। তিনি মহিলাদের ৬০ কেজি বিভাগের সেমিফাইনালে উঠে ব্রোঞ্জ নিশ্চিত করেছেন। ফাইনালে উঠলে বদলাবে পদকের রং। কাজাখস্তানের প্রতিপক্ষকে উড়িয়ে দেন রোশিবিনা। জাকার্তা এশিয়াডে ব্রোঞ্জজয়ী রোশিবিনা ২০১৯ সালে সাউথ এশিয়ান গেমসে সোনা জেতেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications