Asian Games 2023: লক্ষ্য এশিয়াডের ট্রায়াল, আপাতত আন্দোলন ছেড়ে অনুশীলন শুরু কুস্তিগীরদের

ধরনা মঞ্চ ছেড়ে ফের আখড়া ফিরলেন কুস্তিগীররা। হরিয়ানার সোনপতে সাইয়ে ক্যাম্পাসে প্রস্তুতি শুরু করেছেন ভিনেশ ফোগাত, সঙ্গীতা ফোগাতরা। সাইয়ের অন্য একটি কেন্দ্রে প্রস্তুতি শুরু করেছেন বজরং পুনিয়া। তবে সাক্ষী মালিক এখনও অনুশীলন শুরু করেননি। আপাতত কুস্তিগীরদের লক্ষ্য এশিয়ান গেমসে যোগ্যতা অর্জন করা।

২১ এপ্রিল থেকে ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন দেশের প্রথম সারির কুস্তিগীররা। দেড় মাসের বেশি সময় ধরে সেই আন্দোলন চলে। অবশেষে জুন মাসের প্রথম সপ্তাহেই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে আলোচনার পর আপাতত ধরনা কর্মসূচি স্থগিত করেন সাক্ষী-বজরংরা।

কুস্তিগীর

আন্দোলন পর্ব শেষে আবার আখড়ায় ফিরতে শুরু করেছেন কুস্তিগীররা। গত ৯ জুন থেকে অনুশীলন শুরু করেছেন বিনেশ ফোগাত। মা হওয়ার পর সম্প্রতি ফের কুস্তির মঞ্চে প্রত্যাবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁর বোন গীতা। তিনিও অনুশীলন শুরু করেছেন। পাশাপাশি বজরং পুনিয়া যিনি আন্দোলনের অন্যতম মুখ ছিলেন তিনিও বাহালগড় সেন্টারে অনুশীলন শুরু করেছেন।

বর্তমান পরিস্থিতিতে কুস্তিগীরদের অনুরোধ মেনে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়াকে ট্রায়াল পর্ব পিছিয়ে দেওয়ার আবেদন করেছে আইওএ। ৩০ জুনের মধ্যেই এশিয়াডের যোগ্যতা অর্জন পর্ব সমাপ্ত হওয়ার কথা ছিল, কিন্তু আইওএ অনুরোধ করেছেন ১০ জুনের পরিবর্তে পর্যন্ত সময়সীম বৃদ্ধি করে ১০ অগাস্টের পর করার জন্য।

কুস্তিগীর

সাইয়ের এক আধিকারিক সংবাদমাধ্যমে জানিয়েছেন, ''আন্দোলনকারী কুস্তিগীররা অনেক দিন অনুশীলন থেকে দূরে ছিলেন। তাই তাঁদের পুরোদমে প্রস্তুতি শুরু করতে একটু সময় লাগবে। প্রথমে জিমে বেশি সময় দিচ্ছেন তাঁরা। ধীরে ধীরে আখড়ায় অনুশীলন শুরু করবেন কুস্তিগীররা।''

আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চিনের হাংঝাউতে বসবে এশিয়ান গেমসের আসর। গত এশিয়ান গেমসে কুস্তিতে ভারত দুটি সোনা ১টি ব্রোঞ্জ জিতেছিল। এবারও ভারতীয় কুস্তিগীরদের নিয়ে রয়েছে পাহাড় প্রমাণ প্রত্যাশা।

কুস্তিগীর

এদিকে, ভারতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচন হবে আগামী ৬ জুলাই।বিশেষ সাধারণ সভার মধ্য দিয়েই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। কিন্তু নির্বাচন নয় আপাতত সাক্ষী-বজরংদের ফোকাসে শুধু এশিয়ান গেমসের যোগ্যতা অর্জন পর্ব।

তবে অন্য কুস্তিগীররা অনুশীলন শুরু করলেও সাক্ষী মালিক কবে আখড়ায় যোগ দেবে তা এখনও স্পষ্ট নয়। কয়েকদিন আগেই ববিতা ও সাক্ষীর মধ্যে চলা চরম দ্বন্দ্ব সামনে চলে আসছে। তাদের আন্দোলনে লেগেছে রাজনীতির রঙ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+