Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Asian Games 2023: ট্রায়াল ছাড়াই এশিয়াডে, অন্তিমকে পাল্টা জবাব দিলেন ভিনেশ-বজরং

ট্রায়াল ছাড়াই এশিয়াডের দলে সুযোগ পেয়েছেন আন্দোলনকারী দুই কুস্তিগীর বজরং পুনিয়া এবং ভিনেশ ফোগাত। যা নিয়ে সরগরম ভারতীয় কুস্তি।জল গড়িয়েছে আদালত পর্যন্ত। বিগত কয়েকদিন ধরেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে বজরং-ভিনেশ। অবশেষে নীরবতা ভঙ্গ করলেন দুই কুস্তিগীর। ফেসবুকে যৌথভাবে লাইভে এসে তাঁরা একে একে তাঁদের বিরুদ্ধে ওঠা সব প্রশ্নের জবাব দিলেন।

দুই কুস্তিগীরই তাঁদের বিরুদ্ধে উঠা যাবতীয় অভিযোগকে নস্যাৎ করে দিয়েছেন। একইসঙ্গে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাঁরা ট্রায়ালের বিরুদ্ধে নয়, কিন্তু প্রস্তুতি নেওয়ার জন্য তাঁদের পর্যাপ্ত সময়টুকু দিতে হবে।

কুস্তি

অন্তিমের প্রশ্নের জবাব দিতে গিয়ে ভিনেশ জানান, "আমরা ট্রায়ালের বিরুদ্ধে নয়। আমি অন্তিমকে দোষ দিচ্ছি না, সে এটা বোঝার জন্য খুব ছোট, সে তাঁর জায়গায় ঠিক, সে তাঁর অধিকারের জন্য লড়াই করছে এবং আমরা আমাদের অধিকারের জন্য লড়ছি। কিন্তু আমরা ভুল নয়।"

একইসঙ্গে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ভিনেশ উল্লেখ করেন, "আমরা কুস্তিতে ২০ বছর দিয়েছি, আমরা অনেক কষ্ট করেছি, যদি সে মনে করে ভুল কিছু ঘটেছে তাহলে সে আদালতের দারস্থ হোক। কিন্তু আমি খুশি যে তরুণ কুস্তিগীররা এখন বলতে শিখেছে। তারা এখন সাহস যোগাচ্ছে, যা কুস্তির জন্য খুবই ইতিবাচক একটা দিক।"

অন্তিম

ভিনেশ আরও বলেন, 'আমি কুস্তির সঙ্গে২০ বছর জড়িয়ে আছি। দুইবার অলিম্পিক থেকে খালি হাতে আমাকে ফিরতে হয়েছে। আমার এবং মায়ের স্বপ্ন দেশকে অলিম্পিকে একটা পদক দেওয়া। কেন আমি নিজেকে প্রত্যাহার করে লড়াই থেকে।'

মহিলাদের ৫৩ কেজি বিভাগে ভিনেশকে ও পুরুষদের ৬৫ কেজি বিভাগে বজরংকে সরাসরি এশিয়ান গেমসে নামার ছাড়পত্র দেওয়া হয়েছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের অ্যাড হক কমিটির তরফে। পাশাপাশি একটি বিবৃতিতে অ্যাডহক কমিটি জানিয়েছিল, এই বিভাগে ট্রায়াল হবে। ট্রায়ালে যাঁরা জিতবেন তাঁরা স্ট্যান্ড বাই হিসাবে থাকবেন। গত শনিবার এবং রবিবার দিল্লিতে ট্রায়াল পর্ব হয়।

ভিনেশ

ট্রায়ালে শীর্ষে থাকার পরও স্ট্যান্ড বাই থাকতে হবে এটা মানতে পারছেন না অন্তিম।একইসঙ্গে তাঁর বক্তব্য, সব কুস্তিগিরই দীর্ঘদিন ধরে অনুশীলন করছেন। এইভাবে কয়েকজন সুযোগ পেলে উঠতি কুস্তিগিরদের মনোবল ভেঙে যাবে।' বস্তুত অন্তিম শুরু থেকেই ভিনেশদের সরাসরি সুযোগ দেওয়ার বিরোধী।

এই বিষয়ে অন্তিম দিল্লি হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু কুস্তি ফেডারেশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করা হবে না বলেই আদালতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+