Asian Games 2023: শনিবার আদালতে বজরংদের ভাগ্য নির্ধারণ, স্বস্তি বৃদ্ধি ব্রিজ ভূষণের
ট্রায়াল ছাড়াই এশিয়াডের দলে সুযোগ পেয়েছেন আন্দোলনকারী দুই কুস্তিগীর বজরং পুনিয়া এবং ভিনেশ ফোগাত। যা নিয়ে সরগরম ভারতীয় কুস্তি।জল গড়িয়েছে আদালত পর্যন্ত। শনিবার এই বিষয়ে সিদ্ধান্ত জানাবে আদালত।
বজরং পুনিয়া এবং ভিনেশ ফোগাতকে এশিয়া কাপে ট্রায়াল ছাড়াই অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছেন অনূর্ধ্ব ২০ বিশ্বচ্যাম্পিয়ন অন্তিম পাংহাল ও অনূর্ধ্ব ২৩ এশীয় চ্যাম্পিয়ন সুজিত কলকল । সেই মামলারই শুনানি ছিল শুক্রবার।

বিচারপতি সুব্রহ্মণ্যম জানিয়েছেন, শনিবার রায় ঘোষণা করবেন আদালত। শুক্রবার শুনানি শেষে বিচারপতি জানিয়েছেন, 'আদালতের এক্তিয়ার নেই কে ভাল কে খারাপ সেই বিচার করার। আদালত শুধু দেখবে প্রক্রিয়াটা সঠিক ছিল কি না।'
আসন্ন এশিয়ান গেমসের জন্য এই দুই কুস্তিগীরকে বিনা ট্রায়ালেই জায়গা দেওয়া হয়েছে ভারতীয় দলে। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে । ২২ ও ২৩ জুলাই দিল্লিতে এশিয়ান গেমসের জন্য কুস্তির ট্রায়াল হওয়ার কথা। মহিলাদের ৫৩ কেজি বিভাগে ভিনেশকে ও পুরুষদের ৬৫ কেজি বিভাগে বজরংকে সরাসরি এশিয়ান গেমসে নামার ছাড়পত্র দেওয়া হয়েছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের অ্যাড হক কমিটির তরফে।

বিতর্কের মুখে পড়ে সাফাই দিয়েছে আইওএ। ভারতীয় অলিম্পিক সংস্থার পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, 'ব্যক্তিগত ইভেন্টের ক্ষেত্রে নির্বাচনের মাপকাঠি আলাদা। সেখানে ধারাবাহিকভাবে সর্বোচ্চ পর্যায়ে ভালো পারফরম্যান্স করা অ্যাথলিটদের প্রাধান্য দেওয়া হয়েছে। কিন্ত দলগত ইভেন্টের ক্ষেত্রে ট্রায়ালকেই অগ্রাধিকার দেওয়া হবে। এশিয়ান গেমসের জন্য যাত্রার আগে কুস্তিগীরদের চূড়ান্ত নির্বাচন করা হবে।'
শুক্রবারই আদালতের নির্দেশ প্রকাশ্যে এসেছে।

এদিকে স্বস্তি বাড়ছে ব্রিজ ভূষণ শরণ সিংয়ের। ছয় বারের বিজেপি বিধায়ক ব্রিজভূষণকে বৃহস্পতিবারই জামিন দিয়েছে আদালত। জাতীয় কুস্তি সংস্থার অভিযুক্ত সহকারী সচিব বিনোদ তোমরের জামিনের আর্জিও মঞ্জুর করা হয়েছে। অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট হরজিত্ সিংহ জসপাল ন'পাতার রায় দিয়েছেন। শুক্রবার সেই রিপোর্ট প্রকাশ্যে এসেছে।
বিচারপতি জানিয়েছেন, সব অভিযোগই গুরুত্বপূর্ণ। জামিন দেওয়ার ক্ষেত্রে সমস্ত অভিযোগের কথাই গুরুত্ব দিয়ে ভাবা হয়েছে। কিন্তু শুধুমাত্র অভিযোগ গুরুত্বপূর্ণ হলেই জামিনের বিরোধিতা করা যায় না। কারণ, যদি কোনও বিচারাধীন বন্দি অনির্দিষ্ট কালের জন্যে কারাগারে বন্দি থাকেন, তা হলে সংবিধানের ২১ নম্বর ধারা (জীবন এবং ব্যক্তিস্বাধীনতার অধিকার) লঙ্ঘিত হয়। এই মুহূর্তে অভিযুক্তকে কারাগারে বন্দি করে কোনও লাভ হবে না।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications