Asian Games 2023: শুটিংয়ে সোনার পদক অব্যাহত, সঙ্গেও ব্রোঞ্জও ভারতের ঝুলিতে

এশিয়াডের শুটিংয়ে ভারতের পদকের ধারা অব্যাহত। সকালেই দলগত ইভেন্টে এসেছিল রুপো এবং সোনা। আর বেলা গড়াতেই ফের শুটিংয়ের সৌজন্যে ভারতের ঘরে এল সোনার পদক। দল গত ইভেন্টের পর ব্যক্তিগত ইভেন্টেও সোনা এল ভারতের ঝুলিতে। ৫০ মিটার রাইফেল ৩ পজিশন ইভেন্টে সেরার শিরোপা পেলেন সিফত কৌর সমরা। আর সেই সঙ্গেই ভারতের পঞ্চম স্বর্ণপদক জয়।

শুটিং ৩ পজিশনসে তিনটি ভিন্ন অবস্থান থেকে লক্ষ্যভেদ করতে হয় শুটারদের। প্রথমটি হল নিলিং যেটি হল মূলত হাঁটু মুড়ে বসা অবস্থায় গুলি ছোঁড়া। দ্বিতীয়টি প্রোন অর্থ্যাত পেটে ভর দিয়ে শুয়ে থাকা। তৃতীয় পজিশন স্ট্যান্ডিং বা দাঁড়িয়ে থাকা অবস্থায় নিশানাতে গুলি ‌নিক্ষেপ করা। নিলিংয়ে প্রথমে তিনটি রাউন্ড হয়। প্রোনেও হয় তিনটি রাউন্ড। স্ট্যান্ডিংয়ে শুরু হয় নকআউট।

ভারত

নিলিংয়ে মোট ১৫৪.৬ স্কোর করেন, প্রোন ইভেন্টে মোট ১৬৯.৩ স্কোর করেন সিফত। স্ট্যান্ডিং ইভেন্টে ৪৬৯.৬ পয়েন্ট নিয়ে সোনা জেতেন ভারতীয় শুটার।সিফতবিশ্বরেকর্ড একেবারে ভেঙেচুরে তছনছ করে দেন। এশিয়ান গেমসের বহু বছরের রেকর্ডও ভেঙে দিলেন ভারতীয় এই মহিলা শুটার। ২২ বছরের মহিলা শ্যুটার এদিন মোট স্কোর ৪৬৯.৬ করেন।

একই প্রতিযোগিতায় ব্রোঞ্জ জিতেছেন আশি চোক্সী। ভারতীয় মহিলা শুটারের সামনে‌ রুপো জেতার সুযোগ ছিল। শেষ শট খারাপ মারায় ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হয় আশিকে। শুরু থেকেই সিফত প্রথম ও আশি দ্বিতীয় স্থানে ছিলেন। কিন্তু নিজের শেষ শটটি খারাপ মারেন আশি। ফলে একটুর জ‌ন্য রুপো হাতছাড়া হল তাঁর।

ভারত

বুধবার সকালেই মহিলাদের ২৫ মিটার ফায়ার পিস্তল ইভেন্টে সোনা জিতেছিল ভারত। এটা এশিয়ান গেমসে এটা ভারতের চতুর্থ স্বর্ণপদক জয়। মনু ভাকের, এষা সিং এবং রিদম সাংওয়ানের ত্রয়ী যোগ্যতার শীর্ষে শেষ করে মহিলাদের ২৫ মিটার পিস্তল দলগত ইভেন্টে সোনার পদক এনে দেন ভারতকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+