Asian Games 2023: এক ইভেন্টে জোড়া পদক, স্টিপলচেজে নজির গড়লেন পারুল-প্রীতি, লং জাম্পে এল রুপো
রবিবারের পর সোমবারও এশিয়াডের ট্রাক অ্যান্ড ফিল্ড থেকে ভারতীয় অ্যাথলিটদের সাফল্য অব্যাহত। একই ইভেন্ট থেকে রুপো এবং ব্রোঞ্জ পদক জিতলেন দুই ভারতীয় মহিলা অ্যাথলিট। এই প্রথম বার এশিয়ান গেমসে মহিলাদের ৩০০০ মিটার স্টিপলচেজ ফাইনালে কোনও দেশের দুই অ্যাথলিট জোড়া পদক পেলেন। সেই অর্থে এক নতুন রেকর্ড সৃষ্টি করলেন পারুল চৌধুরি, প্রীতি লাম্বা।
এশিয়াডে মেয়েদের ৩ হাজার মিটার স্টিপলচেজ থেকে পারুল চৌধুরি কাছ থেকে ছিল পদকের প্রত্যাশা। তিনি যে দেশকে পদক দেবেন, তেমনটাই আশা ছিল ভারতীয় অ্যাথলিট মহলের। পারুল সেই প্রত্যাশা পূরণ করেছেন। ৯ মিনিট ২৭.৬৩ সেকেন্ডে শেষ করেন পারুল। সোনা না পেলেও রুপো জিততে সক্ষম হলেন ভারতীয় এই মহিলা অ্যাথলিট।

ভারতের আর এক অ্যাথলিট প্রীতি লাম্বা ৯ মিনিট ৪৩.৩২ সেকেন্ডে শেষ করে ব্রোঞ্জ পেয়েছেন।কিছুটা চমক দিয়েই ৩,০০০ মিটার স্টিপলচেজের ফাইনালে ৯ মিনিট ৪৩.৩২ সেকেন্ডে রেস শেষ করে ব্রোঞ্জ পদক ছিনিয়ে নেন ভারতীয় অ্যাথলিট। তিনি রেসের শেষটা দারুণ করেন। আর পোডিয়ামে পারুলের সঙ্গে যোগ দেন। এই ইভেন্টে সোনা জিতলেন বিশ্বচ্যাম্পিয়ন কেনিয়াজাত বাহারিনের উইনফ্রিড ইয়াভি।
🥈it is for the the Indian 4X400 m Mixed Relay Team at #AsianGames2022
— SAI Media (@Media_SAI) October 2, 2023
The quartet of Muhammed Ajmal, Ramraj Vithya, Ramesh Rajesh & #KheloIndia Athlete Venkatesan Subha clocked a new National Record timing of 3:14.34 to grab the🥈
Many congratulations to the team! Well… pic.twitter.com/KVcC6b4kR0
সন্ধ্যা গড়াতেই একের পর এক আসতে থাকে ভারতের ঘরে। অ্যাথলেটিক্স বিভাগে রবিবার ছেলেরা একাদিক পদক এনে দিয়েছিল। সোমবার ছিল মেয়েদের পালা। পারুল-প্রীতির পর মেয়েদের লং জাম্পে রুপো পেলেন অ্যান্সি সোজন।
🥈it is for the the Indian 4X400 m Mixed Relay Team at #AsianGames2022
— SAI Media (@Media_SAI) October 2, 2023
The quartet of Muhammed Ajmal, Ramraj Vithya, Ramesh Rajesh & #KheloIndia Athlete Venkatesan Subha clocked a new National Record timing of 3:14.34 to grab the🥈
Many congratulations to the team! Well… pic.twitter.com/KVcC6b4kR0
এশিয়ান গেমসে ৪০০ মিটার মিক্সড রিলেতে আবার ঘটল চমকপ্রদ ঘটনা। ব্রোঞ্জ পদক জিতেও আবার রুপো পেল ভারত। প্রথম থেকেই দ্বিতীয় স্থানে ছিল ভারত শেষ মুহূর্তে শ্রীলঙ্কার অ্যাথলিটরা এগিয়ে যাওয়ায় রুপো জেতে দ্বীপরাষ্ট্রের দলটি। বাহরিনের অ্যাথলিটরা সোনা জিতেছেন। পরে অবশ্য দেখা গেল শ্রীলঙ্কান অ্যাথল রুপো এবং কাজাখস্থান পেল ব্রোঞ্জ।
অ্যাথলেটিক্সে বাড়ছে পদকের আশা। সোমবার দুরন্ত ছন্দে দেখা গেল তেজস্বিন শঙ্করকে। সোমবারে ডেকাথলনে ৫ ইভেন্টের শেষে রয়েছেন শীর্ষে। তাঁর পয়েন্ট ৪২৬০। মঙ্গলবার হবে বাকি ৫টি ইভেন্ট।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications