Asian Games 2023: রুপোর পর সোনা, এশিয়াডের অ্যাথলেটিক্সে নতুন ইতিহাস সৃষ্টি করলেন ভারতের পারুল

অ্যাথলেটিক্সে সোনার মেয়ে এখন পারু‌ল চৌধুরি। মহিলাদের ৫০০ মিটারে সোনা জিতে নিলেন ভারতীয় এই অ্যাথলিট। শেষ ৩০ মিটারে গতি বাড়িয়ে সোনা জিতে নেন। ১৫:১৪:৭৫ সময় দৌড় শেষ করে সোনা জেতেন পারুল। তিনিই এখন ভারতের সেরা লং ডিস্ট্যান্স রানার।

গতকাল রুপো জিতেছিলেন। ৩০০০ মিটার স্টিপলচেজ রেসে আগেই গতি বাড়িয়ে ফেলায় শেষ ল্যাপে চিনের কাছে সোনা হারাতে হয়েছিল। আজকে ৫০০০ মিটার রেসে নিজের এনার্জি একেবারে ওস্তাদের মার শেষ রাতের মতোই রাখেন। শেষ ল্যাপটির জন্য পারুল চৌধুরি জমিয়ে রেখেছিলেন দেহের যাবতীয় শক্তি।এবারের এশিয়ান গেমসে তিনি অসামান্য পারফরম্যান্স দেখালেন। এবার আগামী বছরের প্যারিস অলিম্পিক্সে পদক জেতাই পারুলের লক্ষ্য।

পারুল

৫ হাজার মিটার দৌড়ে গতি আর ছন্দ দুইই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটি বিষয় শুরু থেকেই মাথায় রাখতে হয় অ্যাথলিটদের। ভারতের পারুলের লম্বা দৌড়ে প্রতিপক্ষ অ্যাথলিটরা পিছিয়ে পড়তে শুরু করেন শুরু পর থেকে। কিন্তু পদকের নেশায় বুঁদ ছিলেন পারুল, তিনি কোনও ভাবে জায়গা ছাড়েননি। টানা ৯টা ল্যাপ মসৃণ দৌড়েছেন উত্তরপ্রদেশের মেয়ে। শেষ পর্যন্ত সোনা জিতেও আরও একবার দেশকে গর্বিত করলেন পারুল।

সোমবার এশিয়াডে মেয়েদের ৩ হাজার মিটার স্টিপলচেজ ইভেন্ট থেকে পদকের প্রত্যাশা পূরণ করেন। রুপো জিতেছিলেন পারুল। ৯ মিনিট ২৭.৬৩ সেকেন্ডে শেষ করেন পারুল। সোনা না পেলেও রুপো জিততে সক্ষম হন ভারতীয় এই মহিলা অ্যাথলিট। কিন্তু সোনার আক্ষেপটা ছিলই। সেটা ২৪ ঘণ্টার ব্যবধানে মিটিয়ে দিলেন যোগী রাজ্যের এই অ্যাথলিট।

পারুল‌

৫ হাজার মিটারের দৌড় পরিকল্পনা মাফিকই এগিয়েছেন পারুল। নির্দিষ্ট কিছু পরিকল্প‌না নিয়েই ফাইনালের ট্রাকে নামেন ভারতীয় এই অ্যাথলিট। মঙ্গলবার একটা সময় মনে হচ্ছিল যে ৩,০০০ মিটার স্টিপলচেজের মতো ৫,০০০ মিটারে রুপোয় সন্তুষ্ট থাকতে হবে পারুলকে। বেশ স্বাচ্ছন্দ্যের সঙ্গে ফিনিশিং লাইনের দিক এগিয়ে যাচ্ছিলেন জাপানের রিরিকা হিরোনাকা।

কিন্তু পিছন থেকে এসে শেষ মুহূর্তে গতি এত বাড়িয়ে ফেলবেন পারুল, তা হয়ত জাপানের অ্যাথলিটটি কল্পনাও করতে পারেননি। অবাক করে দিয়ে সোনা জেতে‌ন পারুল।

সার্বিকভাবে এ বছর এশিয়াডে দুর্দান্ত পারফর্ম করছে ভারতের অ্যাথলেটিক্স টিম। স্টিপলচেজে ইতিমধ্যেই সোনা এনে দিয়েছেন অবিনাশ সাবলে। শটপাটে সোনা এনে দিয়েছেন তাজিন্দর পাল সিং। এবার ঐতিহাসিক সোনা এনে দিলেন পারুল। এই প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনা জিতলেন কোনও ভারতীয় মহিলা অ্যাথলিট।

পারুল

মঙ্গলবার অ্যাথলেটিক্সে এসেছে আরও একটি পদক। ৪০০ মিটার হার্ডলসে ব্রোঞ্জ জিতেলন বিথ্যা রামরাজ।সোমবার হিটে পিটি ঊষার রেকর্ড স্পর্শ করেছিলেন। মঙ্গলবার পদকের পোডিয়ামে উঠলেন তামিল কন্যা। বিথ্যা ৫৫.৬৮ সেকেন্ডে ফাইনাল রেস শেষ করে তৃতীয় স্থানে থাকেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+