Asian Games 2023: বজরং-সাক্ষীদের জন্য সুখবর, কুস্তিগীরদের নাম পাঠাতে অতিরিক্ত সময় পেল আইওএ

বিগত কয়েক মাস ধরেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ভারতীয় কুস্তি। দেশের প্রথমসারির কুস্তিগীরদের আন্দোলনের জেরে উত্তাল হয়েছে রাজধানীর রাজপথ। আখড়ায় নয়, দিনের পর পর দিন সাক্ষী মালিক-বজরং পুনিয়ারা কাটিয়েছেন রাস্তায়। ফলে এশিয়ান গেমসের প্রস্তুতিতে ভালো রকমই ব্যাঘাত ঘটেছে। এই পরিস্থিতিতে এশিয়াডে দেশের প্রতিনিধিত্বকারী কুস্তিগীরদের নাম পাঠাতে হিমসিম খাচ্ছে ভারতীয় অলিম্পিক সংস্থা।

১৫ জুলাইয়ের মধ্যে যোগ্যতা অর্জন করতে হত ভারতীয় কুস্তিগীরদের। কিন্তু আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে পারেননি ভারতীয় কুস্তিগীররা। তবে সাক্ষী-ভিনেশ-বজরংদের জন্য সুখবর। তাদের জন্য আরও সপ্তাহ সময়সীমা বৃদ্ধি করল অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া। আইওএ-কে আরও অতিরিক্ত সাত দিন সময় দেওয়া হয়েছে কুস্তিগীর নাম পাঠানোর জন্য।

কুস্তিগীর

১৫ জুলাইয়ের মধ্যে এশিয়াডে নাম পাঠানোর সময়সীমা প্রতিটি দেশকে দিয়েছিল এশিয়ান অলিম্পিক কাউন্সিল।কিন্তু আইওএ অনুরোধ করেছেন ১৫ জুলাইয়ের পরিবর্তে পর্যন্ত সময়সীম বৃদ্ধি করে ৫ অগাস্টের পর করার জন্য।এরআগে সময় বাড়ানোর আবেদন করলেও তা মানেনি এশীয় অলিম্পিক্স সংস্থা। বর্তমান পরিস্থিতিতে কুস্তিগীরদের অনুরোধ মেনে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়াকে ট্রায়াল পর্ব পিছিয়ে দেওয়ার আবেদন করেছিল আইওএ।

তবে ব্যাঙ্ককে এশিয়ান অলিম্পিক সংস্থার শীর্ষকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন আইওএ প্রেসিডেন্ট পিটি উষা, সহ সভাপতি অজয় প্যাটেল এবং যুগ্ম সচিব কল্যাণ চৌবে। এরপরই পরিস্থিতি কিছুটা নরম হয়।

কুস্তিগীর

আইওএ-এর অ্যাড হক প্যানেলের এক সদস্য সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, 'আইওএ-র অফিসিয়ালরা সব রকম চেষ্টা করেছিলেন সময়সীমাকে আরও বৃদ্ধি করার, কিন্তু এশিয়ান অলিম্পিক কাউন্সিল এক সপ্তাহ সময় অতিরিক্ত দিয়েছে। ফলে আমরা ২২ জুলাইয়ের মধ্যেই কুস্তিগীরদের নাম পাঠিয়ে দেব।'

২১ এপ্রিল থেকে ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন দেশের প্রথম সারির কুস্তিগীররা। দেড় মাসের বেশি সময় ধরে সেই আন্দোলন চলে। অবশেষে জুন মাসের প্রথম সপ্তাহেই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে আলোচনার পর আপাতত ধরনা কর্মসূচি স্থগিত করেন সাক্ষী-বজরংরা।

বজরং

বিগত কয়েকমাস ধরে কুস্তিগীরদের ব্রিজভূষণ সিংহের ওপর যে অভিযোগ ছিল যৌন হেনস্থা করার, সেই ইস্যুতে সামনের সারির মুখ এই সাক্ষী। সঙ্গে ছিলেন বজরং পুনিয়া, ভিনেশ ফোগাতও।

আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চিনের হাংঝাউতে বসবে এশিয়ান গেমসের আসর। গত এশিয়ান গেমসে কুস্তিতে ভারত দুটি সোনা ১টি ব্রোঞ্জ জিতেছিল। এবারও ভারতীয় কুস্তিগীরদের নিয়ে রয়েছে পাহাড় প্রমাণ প্রত্যাশা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+