Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Asian Games 2023: ইকুয়েস্ট্রিয়ানে ইতিহাস ভারতের, তিতাসের পর সোনাজয়ী আরও এক বঙ্গ প্রতিনিধি

এশিয়াডে ফের সোনা জয় ভারতের। ইকুয়েস্ট্রিয়ানে দলগত বিভাগে সোনা জিতল ভারত।৪১ বছর অভিনন্দন সুদীপ্তি হাজেলা, দিব্যকৃতি সিং, হৃদয় বিপুল ছেদা, এবং অনুশ আগরওয়ালাদের হাত ধরে ইতিহাস তৈরি হল, এদের মধ্যে অনুশ আবার বাংলারই ছেলে। এর আগে ১৯৮২ সালে এই ইভেন্টে শেষবার সোনা জিতেছিল এই ইভেন্টে।

মঙ্গলবার ভারতীয় দল টিম ইভেন্টে স্কোর করে ২০৯.২০৫। রুপো জয়ী চিনের পয়েন্ট ২০৪.৮৮২। অন্যদিকে হংকং ২০৪.৮৫২ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পদক জেতে। এই নিয়ে তি‌নটি সোনার পদক এল ভারতের ঘরে। তিনটিই দলগত ইভেন্টে। শুটিং, মহিলাদের ক্রি্কেটের পর এবার ইকুয়েস্ট্রিয়ানে দলগত বিভাগে সোনা জয় ভারতের।

gold

লতি এশিয়াডে ১০০ পদকের লক্ষ্য নিয়ে নেমেছে ভারত। পদক তালিকায় অন্তত প্রথম পাঁচে শেষ করা ভারতীয় দলের টার্গেট।ভারতের পদকের ধারা অব্যাহত এশিয়াডে।গেমসের তৃতীয় দিন সেইলিংয়ে ভারত প্রথম পদক জয় করেছিল। আজ সকালেই পদক জেতেন নেহা ঠাকুর।নেহা মেয়েদের ডিঙ্গি ইভেন্টে রুপো জিতলেন। ধারাবাহিক ভাবে ভাল খেলে দেশকে পদক এনে দিলেন তিনি। ১৭ বছরের নেহা থাইল্যান্ডের নোপ্পাস্রন খুনবুজানকে হারিয়ে পদক জিতেলন।

কয়েক ঘণ্টার ব্যবধানে ‌ফের পদ আসে ভারতের ঘরে। একই বিভাগে। সেইলিংয়ে ব্রোঞ্জ পদক জয় করলেন ভারতে ইবাদ আলি এবং বিষ্ণু সর্বানন।

চলতি এশিয়াডে প্রথম সোনাটি এসেছিল ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে । ওই ইভেন্টে দেশকে সোনা এনে দেন দিব্যাংশ সিং পানওয়ার , রুদ্রাংশ বালাসাহিব ও ঐশ্বর্য প্রতাপ সিং তোমারের হাত ধরে। এরপর সোমবার ভারতীয় মহিলা ক্রিকেট দল দ্বিতীয় সোনা জয় করে। প্রসঙ্গত, ৪১ বছর পর ঘোড়সওয়ারি ইভেন্টে এশিয়াডে সোনার পদক জয় করল ভারত। ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।

সমাজ মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন" এশিয়ান গেমসে ভারতের অবিশ্বাস্য পদক সংগ্রহ অব্যাহত। টিম ড্রেসেজ ইভেন্টে ঐতিহাসিক স্বর্ণপদক জয়ের জন্য সুদীপ্তি হাজেলা, দিব্যাকৃতী সিং, হৃদয় ছেদা এবং অনুশ আগরওয়ালকে অনেক শুভেচ্ছা। ভারতীয় দলের জন্য অত্যন্ত গর্বিত। গত ৪১ বছরে এটি অশ্বারোহণে প্রথম স্বর্ণ।"

যদিও শ্যুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড ইভেন্টে অল্পের জন্য ব্রোঞ্জ পদক হাতছাড়া হল ভারতের। দিব্যাংশ পাওয়ার এবং রমিতা জিন্দল জুটি দক্ষিণ কোরিয়ার কাছে তাঁরা পরাস্ত হলেন। শুটিং থেকে ভারতের সোনার পদকের প্রত্যা্শা সব সময়ই বেশি থাকে। কিন্তু এই ইভেন্টে হতাশ হতেই হল,

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+