Asian Games 2023: হকিতে মহিলারা অপরাজিত, পুরুষদের পর এবার শেষ চারে প্রমীলারাও

এশিয়ান গেমস হকিতে অপরাজিত ভারতীয় মহিলা দল। রবিবার দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পিছিয়ে থেকেও ম্যাচ ড্র করল ভারতীয় মহি‌লা দল। সেইসঙ্গে পুরুষদের পর এবার মহিলারাও এশিয়ান গেমসের সেমিফাইনাল নিশ্চিত করে ফেলল। শনিবার পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছিল হরমনপ্রীত ব্রিগেড। রবিবার শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে রুখে দি‌ল ভারতের প্রমীলা বাহিনি।

পুরুষদের পর এবার মহিলাদের হকিতে সেমিফাইনালে ওঠা কার্যত নিশ্চিত করল ভারত। রবিবার মহিলাদের হকিতে গ্রুপের ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ১-১ গোলে ড্র করল ভারত। ম্যাচের প্রথম কোয়ার্টারে পিছিয়ে পড়েছিল ভারত। তবে ম্যাচের ৪৪ মিনিটে নভনীত কৌর সমতা ফেরালেন। সেইসঙ্গে শেষ চারের দিকে আরও একধাপ এগিয়ে দিলেন দলকে।

ভারত

সমতা ফেরানোর পরও গোল করার সুযোগ এসেছিল সবিতাদের সামনে। কিন্তু কোরিয়ার জমাট রক্ষণের কাছে হার মানেন ভারতীয় মহিলা হকি দল। পুরো ম্যাচে আর কোনও গোল হয়নি। কোরিয়ার আগে সিঙ্গাপুরকে ১৩-০ গোলের মালা পরিয়েছিল ভারতের মেয়েরা। তারপর দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে হাফডজন গোলে জিতেছিলেন সবিতারা। অবশ্য কোরিয়ার বিরুদ্ধে ভারতের সেই দাপট দেখা গেল না।

পাঁচ দলের গ্রুপে তিন ম্যাচে ৭ পয়েন্ট পেয়ে গোলপার্থক্যে ভারতের মেয়েরা শীর্ষে থাকল। সমসংখ্যাক ম্যাচ ও পয়েন্ট পেয়ে দক্ষিণ কোরিয়া লিগ তালিকায় দুই নম্বরে। মঙ্গলবার শেষ ম্যাচে ভারতের মহিলাদের প্রতিপক্ষ গ্রুপের সবচেয়ে দুর্বল দল হংকং। যে হংকং তিনটি ম্যাচে তিনটেতেই হেরে ১৬টি খেয়েছে।


এরআগে অলিম্পিকে একটুর জন্য পদক হাতছাড়া হয়েছিল ভারতের। চতুর্থ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছি‌ল ভারতীয় মহিলা দলকে। এবার এশিয়ান গেমসে সেই আক্ষেপ পূরণ করাই লক্ষ্য ভারতীয় মহিলা হকি দলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+