Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Asian Games 2023: স্কোয়াশে পাক বধ ভারতের, সোনার নায়ক বাংলার সৌরভ

Asian Games 2023: শনিবার এশিয়ান গেমসে সোনার পদক অব্যাহত ভারতের। স্কোয়াশে পাকিস্তানকে হারিয়ে সোনা জিতল ভারত। ফাইনালে ২-১ ফলাফলে ম্যাচ জিতে নি‌ল ভারতীয় দল। পিছিয়ে থেকেও ফাইনা‌লে দুরন্ত জয় পেল ভারতীয় দল। ম্যাচের নায়ক বাংলার সৌরভ ঘোষাল।

ফাইনালের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ১-০ পিছিয়ে থাকার পর, সমতা ফেরলেন ভারতের সৌরভ ঘোষাল। ফাইনালের দ্বিতীয় ম্যাচেই মহম্মদ আসিম খানকে ১১-৫, ১১-১, ১১-৩ ব্যবধানে হারালেন সৌরভ। তৃতীয় ম্যাচে অভয় সিং জয় পেয়ে সোনা নিশ্চিত করে ভারত।

Asian Games 2023: সৌরভ

ক্রিকেট হোক বা স্কোয়াশ, ভারত পাকিস্তান ম্যাচ মানেই যে কোনও খেলায় আলাদা মাত্রা এনে দেয়। সেই ম্যাচ যদি হয় ফাইনাল তাহলে উত্তেজনার সব রসদই মজুত থাকে। যেমনটা দেখা গেল স্কোয়াশে, এশিয়ান গেমসের ফাইনাল ফাইনামল ম্যাচেও। পাকিস্তানের বিরুদ্ধে পদক জয়ের লড়াইয়ে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করতে নামেন মহেশ মানগাওকার, সৌরভ ঘোষাল, অভয় সিং।

কিন্তু ফাইনাল ম্যাচে শুরুটা একেবারেই ভালো হয়নি ভারতের জন্য। মহেশ মানগাওকার প্রথম ম্যাচে নাসির ইকবালের কাছে ১১-৮, ১১-৩, ১১-২ ফলে হারেন। শুরুতেই ০-১ ব্যবধানে পিছিয়ে গিয়ে চাপে পড়ে যায় ভারত। কিন্তু কঠিন সময়ে দেশের ত্রাতা হলেচন এক বঙ্গ প্রতিনিধি। সৌরভ ঘোষাল, দ্বিতীয় ম্যাচে মহম্মদ আসিম খানকে ১১-৫, ১১-১, ১১-৩ ব্যবধানে হারালেন এবং ভারতকে সমতায় ফেরালেন।

Asian Games 2023: সৌরভ

তৃতীয় তথা নির্ণায়ক ম্যাচে ভারতের হয়ে খেল‌তে নামেন অভয় সিং। নূর জামানকে ১১-৭, ৯-১১,৭-১১, ১১-৯,১২-১০ ফলে হারিয়ে ম্যাচ জিতে নেন। দু'জনের লড়াই চলে ১ ঘণ্টা ৫ মিনিট। দুই ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে দুরন্ত জয় ছিনিয়ে নেন অভয়।সেইসঙ্গে ভারতকে স্কোয়াশে সোনা এনে দেন।

চলতি এশিয়ান গেমসে প্রথম কোনও খেলার খেতাব জয়ের লড়াইয়ে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। তাতে শেষ হাসি হাসল ভারত। স্কোয়াশে দ্বিতীয় পদক জিতল ভারত। এর আগে মহিলাদের দলগত ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছিল ভারত।


ভারতের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখলেন বাংলার ছেলে সৌরভ ঘোষাল। বালিগঞ্জের সৌরভ ভারতীয় স্কোয়াশের উজ্জ্বল মুখ। এরআগেও বহু টুর্নামেন্ট জিতেছেন। দ্বিতীয়বার এশিয়াডে সোনা জিতে বঙ্গ ক্রীড়াপ্রেমীদের গর্বিত করলেন সৌরভ। সোনার পদকজয়ী ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। সমাজমাধ্যমে সৌরভদের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন অনুরাগ ঠাকুর।

২০১৪ সালে ভারতীয় স্কোয়াশ দল এশিয়াডে সোনা জিতেছিল, সেই দলের সদস্য ছিলেন সৌরভ। ২০১৮ সালে জাকার্তায় ব্রোঞ্জ জিতেছিল ভারত। ৯ বছর পরে এশিয়ান গেমসে স্কোয়াশ থেকে ভারতের ঘরে এল সোনা। চলতি এশিয়াডে ১০টি সোনা জয় হয়ে গেল ভারতের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+