Asian Games 2023: হকিতে ১৬ গোলের ধারা অব্যাহত হরমনপ্রীতদের, সিঙ্গাপুরকেও বড় ব্যবধানে হারাল ভারত

এশিয়ান গেমস হকিতে ভারতের জয়ের ধারা অব্যাহত। সিঙ্গাপুরকে ফের গোলের মালা পরাল ভারত। ম্যাচের ফল ১৬-১। রবিবার প্রথম ম্যাচে উজ়বেকিস্তানকে ১৬-০ গোলে হারিয়ে যাত্রা শুরু করল ভারতীয় হকি দল।দুটি ম্যাচের স্কোর লাইন দেখেই বোঝা যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়নরা কতটা দাপুটে পারফরম্যান্স করেছেন এশিয়াডের শুরুতেই।

১৬ গোলের মধ্যে অধিনায়ক হরমনপ্রীত একাই করেন চারটে গোল। সব গোলই এল পেনাল্টি কর্নার থেকে। মঙ্গলবার ১২ মিনিটের মাথায় প্রথম গোল করে ভারতকে এগিয়ে দিয়েছিলেন মনদীপ। প্রথম কোয়ার্টারে একটিই গোল করেছিল তারা। দ্বিতীয় কোয়ার্টার থেকে একের পর এক গোল করতে শুরু করেন হরমনপ্রীতেরা। ভারতের হয়ে হ্যাটট্রিক করেন মনদীপ সিং।

হকি

ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারেই ৬ গোলে এগিয়ে যায় ভারত। পরের দুই কোয়ার্টারে মোট দশ গোল দেন ভারতীয় খেলোয়াড়রা।সিঙ্গাপুরের বিরুদ্ধে জোড়া গোল করেছেন বরুণ, কুমার, অভিষেক। এছাড়াও গোল করেছেন ললিত উপাধ্যায়, বিবেক সাগর প্রসাদ, গুরজন্ত, শামশের এবং মনপ্রীত সিং।সিঙ্গাপুরের হয়ে একটি মাত্র গোল করেন মুহাম্মদ। দুই ম্যাচে ৩২ গোল দিয়ে আপাতত দুরন্ত ছন্দে ছুটছে ভারতের হকি দল। দু'ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে ভারত।

পরের ম্যাচ গত বারের এশিয়াড চ্যাম্পিয়ন জাপানের বিরুদ্ধে। কঠিন প্রতিপক্ষের মুখে নামার আগে মনোবল তুঙ্গে মনপ্রীত-অভিষেকদের। এই জয় নিশ্চিত ভাবেই ভারতের মনোবল অনেক বাড়িয়ে দেবে। বৃহস্পতিবার হবে সেই ম্যাচ। পাকিস্তানের বিরুদ্ধে ভারত খেলবে শনিবার। গ্রুপের শেষ ম্যাচ ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে। সেই ম্যাচ হবে ২ অক্টোবর।

হকি

এশিয়ান গেমস থেকেই আগামী বছরের প্যারিস অলিম্পিকের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় হকি টিম। ২০২১ সালে টোকিও অলিমম্পিকে ব্রোঞ্জ জিতেছিল ভারত। গত মাসেই এশিয়ান চ্যাম্পিয়্ন্স ট্রফিতে জিতেছে ভারত। ফলে এক নম্বরে থেকেই এশিয়ান গেমসে খেলতে নেমেছে ভারত।

এশিয়ান গেমসে ভারতীয় হকি দলের কাছে প্রত্যাশা বাড়িয়েছে সাম্প্রতিক পারফরম্যান্স। প্যারিস অলিম্পিকের টিকিট এশিয়ান গেমস থেকেই নিশ্চিত করেত চাইছেন ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং। এশিয়াডে সোনা জিতলে সরাসরি অলিম্পিকের যোগ্যতা অর্জন করবে ভারত।

ভারত

অলিম্পিকে ব্রোঞ্জ জয়, সদ্য এশিয়া কাপ চ্যাম্পিয়ন। ভারতীয় হকিতে আবার সোনালী অতীতের ছায়া। হরমনপ্রীত, মনদীপদের পাৱফরম্যান্স মন ভরাচ্ছে ভক্তদের। সেইসঙ্গে দেখাচ্ছে পদকের স্বপ্ন। প্রথম দুই দিনে এখনও পর্যন্ত ১১টি পদক জিতেছে ভারত। যার মধ্যে রয়েছে দুটি স্বর্ণ পদক, তিনটি রুপো এবং ছয়টি ব্রোঞ্জ পদক। তৃতীয় দিনে কতগুলো পদক ভারত জেতে তার দিকে আমাদের নজর থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+