Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Asian Games 2023: চিনকে হারিয়ে দুরন্ত জয়, দিনের শুরুতেই শুটিংয়ে সোনা ভারতের

এশিয়ান গেমসের শুটিংয়ে ভারতের পদকের ধারা অব্যাহত। বৃহস্পিতবারের সকালে প্রথম সোনা এল ১০ মিটার এয়ার পিস্তলে।পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতলেন ভারতের সরবজ্যোত সিং, শিবা নারওয়াল ও অর্জুন সিং চিমা। তাঁরা মোট ১৭৩৪ পয়েন্ট স্কোর করেছেন। সেই সঙ্গে ভারতকে আরও একটি সোনার পদক এনে দিয়েছেন।

কিন্তু ভারতের তিন শুটারকে দেখে প্রথমে বোঝাই যায়নি যে সোনা জিততে পারেন তাঁরা। শুরুটা মোটেও ভালো হয়নি সরবজ্যোতদের। ভারতীয় শুটারেরা প্রথম রাউন্ডে স্কোর ছিল ২৮৪। কিন্তু দ্বিতীয় ভাগে ক্রমশ নিজেদের মেলে ধরেন তিন শুটার। দ্বিতীয় থেকে ষষ্ঠ রাউন্ড পর্যন্ত তাঁদের স্কোর যথাক্রমে ২৮৭, ২৯১, ২৯৪, ২৯০ ও ২৮৮। সব মিলিয়ে ১৭৩৪ পয়েন্ট স্কোর করেন তাঁরা।

ভারত

ছয় রাউন্ডেই চিনের সঙ্গে টান টান লড়াই চলছিল ভারতের। কখনও ভারত এগোচ্ছিল। কখনও চিন। শেষ পর্যন্ত ১৭৩৩ পয়েন্ট স্কোর করেন চিনের তিন প্রতিযোগী। ফলে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাঁদের। ১৭৩০ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পদক পায় ভিয়েতনাম।

এশিয়ান গেমসের টিম ইভেন্ট, বিশেষ করে শুটিংয়ে দলগত সাফল্যের অনেকটাই নির্ভর করে ব্যক্তিগত পারফরম্যান্সের উপর। তার কারণ, শুটিংয়ে যে কোনও ইভেন্টের যোগ্যতা পর্বকেই দলগত ইভেন্ট বলে ধরা হয়।

ভারত

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের সাফল্যের ধারা প্রথম থেকেই অব্যাহত। বুধবার মনু ভাকের, এষা সিং এবং রিদম সাংওয়ানের ত্রয়ী যোগ্যতার শীর্ষে শেষ করে মহিলাদের ২৫ মিটার পিস্তল দলগত ইভেন্টে সোনার পদক জিতেছিলেন।শুটিং টিমের হাত ধরেই এবারের এশিয়াডে প্রথম পদক প্রাপ্তি হয় ভারতের। দেশকে রূপো এনে দেন মেহুলি ঘোষ, রমিতা ও আশি চৌকসে। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে রূপো পান মেহুলিরা।

এদিকে, জয় দিয়েই এশিয়ান গেমসে অভিযান শুরু করলেনপিভি সিন্ধু। মঙ্গোলিয়ার প্রতিপক্ষকে উড়িয়ে দিলেন ভারতীয় মহিলা শাটলার । মায়াগামস্তেরেন গানবাটারকে স্ট্রেট গেমে হারালেন হায়দারবাদী শাটলার। খেলার ফল ২১-২, ২১-৩। এটাই ছিল তাঁর মহিলাদের ব্যাডমিন্টনে প্রথম গেম। সিন্ধুকে এবারও রয়েছে পদকের আশা। অলিম্পিকে দুইবার পদক জিতেছেন, এবার এশিয়া সিন্ধুর প্রত্যাশিত সাফল্য আসে কিনা সেটাই দেখার।

বৃহস্পতিবার এশিয়াডের পঞ্চম দিনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইভেন্ট রয়েছে। জিমন্যাস্টিকসে প্রণতি নায়ক পদক ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং আশা করা হচ্ছে যে তিনি পদক জিতবেন। এগুলি ছাড়াও অশ্বারোহী, শুটিং, এয়ার পিস্তল ফাইনাল এবং স্কিট মিশ্র দলে পদক প্রত্যাশিত। রয়েছে ফুটবল, হকির মতো ইভেন্ট।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+