Asian Games 2023: সাত গেমের লড়াই শেষে হার, ব্রোঞ্জ জিতলেন সুতীর্থা-ঐহিকা

এশিয়ান গেমসের ফাইনালে উঠতে পারলেন না সুতীর্থা মুখোপাধ্যায় ও ঐহিকা মুখোপাধ্যায়। সেমিফাইনালে উত্তর কোরিয়ার কাছে হারলেন তাঁরা। খেলার ফল উত্তর কোরিয়ার পক্ষে ৪-৩ (৭-১১, ১১-৮, ৭-১১, ১১-৮, ১১-৯, ৫-১১, ১১-২)। সাত গেমের থ্রিলারে শেষ পর্যন্ত হার মানলেন দুই বঙ্গ তনয়া। সুতীর্থা-ঐহিকাকে ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হল।

ব্যাডমিন্টনে ব্রোঞ্জ জিতলেন দুই বাঙালি মেয়ে। টান টান সেমিফাইনালে সাত গেমে হল ম্যাচের ফয়সালা। ৩-৩ অবস্থায় শেষ গেমে হারলেন সুতীর্থারা। সোনা-রুপো হাতছাড়া হলেও ব্রোঞ্জ জিতলেন দুই বাঙালি মেয়ে। শেষ গেমে অসহায় আত্মসমর্পণ করলেন ভারতীয় জুটি। তীরে এসেও তরী ডুবল।

টিটি

শনিবার কোয়ার্টার ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন চিনের জুটিকে ৩-১ ফলাফলে হারান সুতীর্থা মুখোপাধ্যায়-ঐহিকা মুখোপাধ্যায়। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে সহজেই জয় তুলে নিয়ে এশিয়াডে প্রথমবার টেবল টেনিসে পদক নিশ্চিত করে ভারত।

ভারতীয় টেবল টেনিসে বিগত কয়েক বছর ধরেই সফল জুটির নাম সুতীর্থা-ঐহিকা। তবে এই প্রথমবার এশিয়াডের মতো টুর্নামেন্টে পদক জিতলেন ভারতীয়রা। এশিয়ান গেমসে টেবল টেনিসে ভারত এর আগে কোনও পদক পায়নি। এই প্রথম কোনও পদক পেল ভারত। যা এক কথায় ঐতিহাসিক।

টিটি

সোমবারের ম্যাচ ওয়েব সিরিজের চিত্রনাট্যকেও টেক্কা দেবে। কখনও এগিয়ে গেলেন সুতীর্থা-ঐহিকা, আবার পরের গেমেই ম্যাচে সমতা ফেরাল কোরিয়ান জুটি। প্রথম গেমে দাপট দেখিয়ে ১১-৭ গেমে জয়ের সুবাদে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। দ্বিতীয় গেমেও দুই বঙ্গ তনয়া আগ্রাসী মেজাজে খেলতে থাকেন। কিন্ত ম্যাচে ফিরল উত্তর কোরিয়া। ৮-১১ ব্যবধানে জিতে সমতা ফেরান সুঅউং চা ও সুগঅউং পাক। ফলে স্কোরলাইন দাঁড়ায় ১-১।

তৃতীয় গেমে আবার জয় পায় ভারত। ১১-৭ ফলে ম্যাচে ২-১ ব্যবধানে এগিয়ে যায় সুতীর্থা- ঐহিকা জুটি। তবে এগিয়ে গেলেও লিড ধরে রাখতে ফের ব্যর্থ হন দুই বঙ্গ কন্যা। চতুর্থ গেমেই ফলাফল ২-২ করে ফেলেন। এই গেম উত্তর কোরিয়ান জুটি জিতে নেয় ১১-৮ ফলে। পাঁচ নম্বর গেমে অবশ্য নিজেদের দাপট ধরে রাখে উত্তর কোরিয়া। ১১-৯ পয়েন্টে সেই গেম জিতে ফাইনালের কাছে পৌঁছে যায় তাঁরা।

টিটি

পেন্ডুলামের মতো খেলা চলছিল। ছয় নম্বর গেমে দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়ে ফাইনালের আশা জিইয়ে রাখলেন সুতীর্থা-ঐহিকা। ষষ্ঠ গেমে প্রতিপক্ষকে ১১-৫ পয়েন্টে উড়িয়ে দিয়ে খেলা শেষ গেমে নিয়ে গেলেন তাঁরা। ছয় গেম শেষে ফলাফল ৩-৩। এমন মহাকাব্যিক টেবল টেনিস ম্যাচ সাম্প্রতিক অতীতে হয়েছে বলে মনে করা যাচ্ছে না।

এবার শুরু সাত নম্বর গেম। কিন্তু এই গেমের শুরু থেকেই কোরিয়ানদের কাছে কোণঠাসা হয়ে গেলেন দুই বঙ্গ কন্যা। কোনওভাবেই চাপ রাখতে পারলেন না। ১১-২ ফলে গেম ও ম্যাচ জিতে নেয় উত্তর কোরিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+