Asian Games 2023: বাংলদেশের বিরুদ্ধে বড় ব্যবধানে জয়, গ্রুপ পর্বে ভারতের গোল সংখ্যা শুনলে চমকে যাবেন

এশিয়ান গেমসের হকিতে ভারতীয় পুরুষ দলের জয়যাত্রা অব্যাহত থাকল গ্রুপ পর্বের শেষ ম্যাচেও। পাকিস্তানকে ১০ দেওয়ার পর এবার বাংলাদেশকে হাফডজন গোলে হারাল ভারতীয় দল। ম্যাচের ফল ১২-০। সেইসঙ্গে সেমিফাইনালে নামার আগে আত্মবিশ্বাসের মাত্রাটা কয়েকগুণ বৃদ্ধি করে নিল হরমনপ্রীত সিংয়ের দল। এশিয়াডের গ্রুপ পর্বের শুরু থেকে শেষ শুধুই গোলের বন্যা।

ম্যাচেই দুই অর্ধেই ভারত ৬টি করে গোল করেছে। ম্যাচের ২ মিনিটেই প্রথম গোল চলে আসে। গোলের খাতা খোলেন আধিনায়ক হরমনপ্রীত সিং।১২ গোলের মধ্যে একাই ৩টি করে গোল করে হ্যাটট্রিক করেন হরমনপ্রীত সিং ও মনদীপ সিং। দুটি গোল করেন অভিষেক, বাকি গোল গুলি করেন ললিত উপাধ্যায়, অমিত রুইদাস, ‌নীলকান্ত শর্মা, গুরজান্ত সিং।

হকি

গোটা ম্যাচ জুড়ে শুধুই ভারতের একাধিপত্য। বাংলাদেশ দলকে নিয়ে রীতিমত ছেলেখেলা করল ভারতীয় হকি দল। নিয়মিত ব্যবধানে একের পর এক গোল করতে থাকে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ২, ৪ ও ৩২ মিনিটে গোল করেন হরমনপ্রীত সিং। ১৮, ২৪ ও ৪৬ মিনিটে গোল করেন মনদীপ সিং।

এই টুর্নামেন্টের নকআউট পর্বে বাংলাদেশ যে উঠতে পারবে না, সেটা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু, আশা করা হয়েছিল যে নিজেদের সম্মানরক্ষা করার জন্য তারা কিছুটা হলেও লড়াই করবে পদ্মাপারের দলটি। কিন্তু ভারতের কাছে অসহায় আত্মসমর্পন করল বাংলাদেশ।

হকি

গ্রুপ পর্বে টানা ৫ ম্যাচ জিতল ভারত। বাংলাদেশকে এক ডজন গোলের মালা পরাল ভারত। অপরাজিত থেকে সেমিফাইনালে উঠলেন হরমনপ্রীতরা। গত ম্যাচে টিম ইন্ডিয়া পাকিস্তান হকি দলকে ১০-২ ব্যবধানে হারিয়ে দিয়েছিল। এছাড়া উজবেকিস্তান (১৬-০), সিঙ্গাপুর (১৬-১) এবং জাপানকে (৪-২) হারিয়েছে হরমনপ্রীত ব্রিগেড।

গ্রুপ পর্বে ৫ ম্যাচে ৫৮ গোল করেছে ভারত। আর ভারত গোল খেয়েছে মাত্র ৫টি।
২০২১ সালে টোকিও অলিম্পিকে হকিতে ব্রোঞ্জ পদক জিতেছে‌ ভারত। চলতি বছরে এশিয়া কাপও ঘরে তুলেছে টিম ইন্ডিয়া। এবার এশিয়ান গেমসেও সোনার স্বপ্নই দেখাচ্ছে‌ন হরমনপ্রীত সিংরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+