Asian Games 2023: ফুটবল, ক্রিকেটের ম্যাচগুলি কবে? জেনে নিন ভারতীয়দের গুরুত্বপূর্ণ ইভেন্টের সম্পূর্ণ সূচি

এবারের এশিয়ান গেমস হবে চিনের হাংঝৌতে। কোভিড পরিস্থিতির কারণে এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে এই গেমস। ২৩ সেপ্টেম্বর শুরু হবে গেমস। ভারতের লক্ষ্য এ বার একশোর বেশি পদক জেতা। এশিয়ান গেমসে এবার যোগ হচ্ছে ক্রিকেট এবং ফুটবল দলও। সব মিলিয়ে ৬৫৫ জনের টিম যাচ্ছে গেমসে।

ভারতীয় পুরুষ দলের প্রথম ম্যাচ চিনের বিরুদ্ধে ১৯ সেপ্টেম্বর। এই ম্যাচ খেলা হবে বিকেল ৫টায় (ভারতীয় সময়)। এরপর ২১ সেপ্টেম্বর ভারত মুখোমুখি হবে বাংলাদেশের। ভারতীয় সময় দুপুর ১ টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। ২৪ সেপ্টেম্বর মায়ানমারের বিরুদ্ধে খেলবে ভারত।

এশিয়ান‌

ভারতীয় মহিলা দল তাদের অভিযান শুরু করছে ২১ সেপ্টেম্বর থেকে। প্রথম ম্যাচে খেলবে চাইনিজ তাইপের বিরুদ্ধে। ভারতীয় সময় বিকেল পাঁচটায় খেলা হবে এই ম্যাচ। ২৪ সেপ্টেম্বর ভারত গ্রুপ বি'তে দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে।

ফুটবলে গ্রুপ পর্ব থেকে খেলতে হলেও ক্রিকেটে নক আউট পর্বে খেলতে নামবে ভারতের পুরুষ এবং মহিলা দল। পুরুষ দল প্রথম ম্যাচে খেলতে নামবেআগামী ৩ অক্টোবর। সেই ম্যাচ জিতলে ৬ অক্টোবর সেমিফাইনাল খেলবে মেন ইন ব্লু। ফাইনাল খেলা হবে ৭ অক্টোবর। মহিলা ব্রিগেড অবশ্য নামছে ২১ সেপ্টেম্বর সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলতে। এই ইভেন্টের সেমিফাইনা ল ও ফাইনাল‌ রয়েছে ২৪ ও ২৫ সেপ্টেম্বর।

এশিয়ান

অ্যাথলেটিক্সে ইভেন্ট হবে ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর।জ্যাভলিন থ্রো ফাইনাল হবে ৪ অক্টোবর।
এবার এক নজরে দেখে নেওয়া যাক কোন দিন ভারতীয়দের গুরুত্বপূর্ণ ইভেন্ট রয়েছে।

২২ সেপ্টেম্বরঃ পুরুষদের হকিতে ভারতের প্রতিপক্ষ উজবেকিস্তান(সকাল ৮.৪৫)
২৩ সেপ্টেম্বরঃ টেবল টেনিস পুরুষ এবং মহিলা দলের রাউন্ড ৩(সকাল ৭.৩০)
২৪ সেপ্টেম্বরঃ ১০ মিটার এয়ার রাইফেল শুটিং(নজরে মেহুলি ঘোষ, সময় সকাল ৬টা)
টেবল টেনিস পুরুষ এবং মহিলা দলের রাউন্ড ৪(সকাল ৭.৩০)
টেনিস(মিক্সড ডাবলসে ‌নজরে সুমিত নাগাল, অঙ্কিতা রায়না, সময় সকাল ৭.৩০)
বক্সিংয়ের প্রথম রাউন্ডে নজরে থাকবেন নিখাদ জারিন(সকাল ১১.৩০)
২৫ সেপ্টেম্বরঃ পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল(সময় সকাল ৬.৩০)
জিমন্যাস্টিক প্রণতি নায়েক(সকাল ৭.৩০)
টেবল টেনিস মিক্সড ডাবলস রাউন্ড ১ (সকাল ৭.৩০)
২৬ সেপ্টেম্বরঃ পুরুষ হকি-ভারত বনাম সিঙ্গাপুর ( সকাল ৬.৩০ মিনিট)
শুটিং মিক্সড টিম ইভেন্ট(সময় সকাল ৬.৩০)
টেনিস- সিঙ্গলেস এবং ডাবলস (সময় সকাল ৬.৩০)
২৭ সেপ্টেম্বরঃ টেবল টেনিস (রাউন্ড ১,২ নজরে থাকবেন সুতীর্থা মুখোপাধ্যায়, ঐহিকা মুখোপাধ্যায়ন সকাল ৭.৩০)
টেনিস- সিঙ্গলেস এবং ডাবলস (সময় সকাল ৭.৩০)
বক্সিং রাউন্ড ২( সকাল ১১.৩০ মিনিট)
জিমন্যাস্টিক ফাইনাঙল(১২.৩০)

এশিয়ান

২৮ সেপ্টেম্বরঃ এয়ার পিস্তল শুটিং দলগত এবং ব্যাক্তিগত ইভেন্ট (সময় সকাল ৬.৩০)
টেবল টেনিস রাউন্ড ৩ ও কোয়ার্টার ফাইনা ল (সময় সকাল ৭.৩০)
২৯ সেপ্টেম্বরঃ অ্যাথলেটিক্স মেডেল ইভেন্ট সকাল ৫.৩০।
এয়ার পিস্তল শুটিং দলগত এবং ব্যাক্তিগত ইভেন্ট (সময় সকাল ৬.৩০)
ব্যাডমিন্টন রাউন্ড ২ পুরুষ ও মহিলা টিম ইভেন্ট (সকাল ১০.৩০ এবং দুপুর ৩.৩০)
মহিলা হকি- ভারত বনাম মালয়েশিয়া(বিকেল ৪টে)
৩০ সেপ্টেম্বর ঃএয়ার পিস্তল শুটিং মিক্সড টিম ইভেন্ট (সময় সকাল ৬.৩০)
ব্যাডমিন্টন রাউন্ড সেমিফাইনাল পুরুষ ও মহিলা টিম ইভেন্ট (সকাল ১০.৩০ এবং দুপুর ৩.৩০)
বক্সিং কোয়ার্টার ফাইনাল (নজরে লাভলিনা সময় সকাল ১১.৩০)
অ্যাথলেটিক্স মেডেল ইভেন্ট দুপুর ৩.৩০
পুরুষ হকি ভারত বনাম পাকিস্তান সন্ধ্যা ৬টা

১ অক্টোবর্ঃ তিরন্দাজি ব্যক্তিগত ইভেন্ট (সময় সকাল ৬.৩০)
ব্যাডমিন্টন রাউন্ড ফাইনাল পুরুষ ও মহিলা টিম ইভেন্ট (সকাল ১০.৩০ এবং দুপুর ৩.৩০)
মহি‌লা হকি- ভারত বনাম কোরিয়া দুপুর ১.৩০
২ অক্টোবরঃ ব্যাডমিন্টন ব্যক্তিগত ইভে‌ন্ট নজরে সিন্ধু, প্রণয়, শ্রীকান্ত ( সকাল ১১.৩০
পুরুষ হকি ভারত বনাম বাংলাদেশ দুপুর ১টা
৩ অক্টোবরঃ তিরন্দাজি ব্যক্তিগত ইভেন্ট(সকাল ৬টা)
মহিলা হকি ভারত বনাম হংকং সকাল ৭.৩০
বক্সিং সেমিফাইনাল ও ফাইনাসল (সকাল ১০.৩০ এবং দুপুর ৩.৩০)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+