Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Asian Games 2023: দলগত টিটিতে দুর‌ন্ত শুরু ভারতের, ভলিবলে চমক অব্যাহত

এখনও পর্যন্ত এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন শুরু হয়নি। তবে দলগত ইভেন্টের খেলা আগেই শুরু হয়ে গিয়েছে। ক্রিকেট, ফুটবল, ভলিবলের পর এবার শুরু হয়ে গেল টেবল টেনিসও। প্রথমদিনেই দুরন্ত শুরু ভারতীয় পুরুষ এবং মহিলা টেবল টেনিস দলের।

শুক্রবার ভারতীয় পুরুষ দল দিনের প্রথম ম্যাচে নেমেছিল ইয়েমেনের বিরুদ্ধে। ৩-০ ব্যবধানে জয় পেল ভারতীয় দল।ইয়েমেনের প্রতিপক্ষর বিরুদ্ধে অভিজ্ঞ প্যাডলার শরথ কমল, সাথিয়ান জ্ঞানেশ্বরন এবং হরমীত দেশাই সহজেই জয় ছিনিয়ে নেন ।

টিটি

প্রথম ম্যাচে মাত্র ১৪ মিনিটের লড়াইয়ে ১১-৩, ১১-২, ১১-৬ গেমে আলি ওমর আহমেদকে হারিয়ে জয়ের যাত্রা শুরু করেন সাথিয়ান। শেষ এশিয়ান গেমসে অংশ নেওয়া ৪১ বছর বয়সী শরথ কমল ইব্রাহিম আবদুলহাকিম মহম্মদ গুব্রানকে ১১-৩, ১১-৪, ১১-৬ গেমে হারিয়ে ভারতের ব্যবধান দ্বিগুণ করেন। এরপর হরমীত দেশাই সহজ জয় পান।

মেয়েদের টিটি-তে প্রথম ম্যাচেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে ভারত। শেষ পর্যন্ত সিঙ্গাপুরের বিরুদ্ধে ৩-২ ব্যবধানে জয় পেল ভারতীয় মহিলা ব্রিগেড। প্রথম ম্যাচটিতে জিয়ান জেংয়ের কাছে ১-৩ ব্যবধানে হার ঐহিকা মুখোপাধ্যায়ের। দ্বিতীয় ম্যাচটি একই ব্যবধানে জয় তুলে নেন ভারতের অভিজ্ঞ মহিলা প্যাডলার মনিকা বাত্রা।

টিটি

তৃতীয় ম্যাচে সৃজা আকুলা জয় পান। তবে চতুর্থ ম্যাচে মনিকা হারতেই চাপে পড়ে ভারত। শেষ অবধি ভারতের ত্রাতা হলেন বাংলার ঐহিকাই। 'টাইব্রেকার' ম্যাচে ঐহিকা ৩-১ ব্যবধান হারান সিঙ্গাপুরের জিংয়ি ঝৌকে।

অন্যদিকে ভারতীয় ভলিবল দল ক্রমশই পদকের দিকে এগিয়ে চলেছে। এশিয়ান গেমসে পুরুষদের ভবিবলে কোয়ার্টার ফাইনালে উঠল ভারত। প্রি-কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপেকে ৩-০ সেটের ব্যবধানে হারিয়েছেন অমিত গুলিয়া, অশোয়াল রাইয়েরা। ম্যাচের ফল ভারতীয় দলের পক্ষে ২৫-২২, ২৫-২২, ২৫-২১।গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে গত বারের রুপো জয়ী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে চমক দেখিয়েছিল ভারতীয় ভলিবল দল। এবার কিন্তু পদকের আশা দেখাচ্ছে ভলিবল দল।

এশিয়ান

শনিবার হানঝাউয়ের অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে হবে ১৯তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠান। ২৩ সেপ্টেম্বর ভারতীয় সময় অনুসারে ১৯তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠান দেখা যাবে বিকেল ৫.৩০ মিনিট থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+