Asian Games 2023: পদকের সেঞ্চুরি ভারতের, চার পদক তিরন্দাজদের, সোনা মহিলা কবাডি দলের
Asian Games 2023: শুক্রবার সন্ধ্যায় অঙ্কের হিসাবে ১০০টি পদক নিশ্চিত হয়ে গিয়েছিল ভারতের।শনিবার সকালে সেটাই বাস্তবে পরিণত হল। এশিয়াডের ইতিহাসে প্রথমবার পদকের সেঞ্চুরি করল ভারত। শনিবার প্রথম চারটি পদক এল তিরন্দাজিতে। সেখানেই সংখ্যাটা হয়ে যায় ৯৯, এরপর কবাডিতে সোনা জিতে সেঞ্চুরির সংখ্যা ছুঁয়ে ফেলল ভারতীয় মহিলা কবাডি দল।
এবারের এশিয়ান গেমসে নিজেদের নামের প্রতি সুবিচার করেছেন ভারতীয় তিরন্দাজরা। শেষদিনেও যা বজায় থাকল। আর্চারিতে পরপর চারটি পদক এল শনিবার সকালে। দিনের শুরুতেই জ্যোতি সুরেখা প্রথম সোনালি সাফল্য পান। ম্যাচের ফলাফল জ্যোতি ১৪৮ এবং চিয়েউন ১৪৫। এর থেকেই স্পষ্ট হয়েছে, কতটা টানটান উত্তেজনার মধ্যে দিয়েই হয়েছে ফাইনাল ম্যাচ।

তিরন্দাজিতে পুরুষদের ব্যক্তিগত ইভেন্ট থেকে সোনা এবং রুপো এলো। এটা ছিল অল ইন্ডিয়ান ফাইনাল। সোনা-রুপো দুটোই নিশ্চিত ছিল ভারতীয়দের জন্য। ফাইনালে ভারতের দুই তিরন্দাজ একে অপরের মুখোমুখি হন। ওজাশ প্রবীণ দেওতলে নামেন অভিষেক বর্মার বিরুদ্ধে। অভিষেককে হারিয়ে দেন ওজাশ। সেই সঙ্গে সোনা জেতেন তিনি। অভিষেক রুপো জেতেন। ম্যাচের ফলাফল ১৪৯-১৪৭।
তবে শনিবার সকালে ভারতের ঝুলিতে প্রথম পদক আসে আর্চারি কমপাউন্ডে মেয়েদের ব্যক্তিগত বিভাগের ব্রোঞ্জ পদক ম্যাচে। তাতে ব্রোঞ্জ পান ভারতের অদিতি গোপীচাঁদ।শুক্রবার পর্যন্ত ভারত ৯৫টি পদক জিতেছিল। আর্চারদের চার পদকের সৌজন্যে সংখ্যাটা পৌঁছে যায় ৯৯-তে।

মেয়েদের কাবাডিতে সোনা আসতেই ভারতের ১০০পদক পূর্ণ হয়ে গেল।মহিলা দল রোমাঞ্চকর ফাইনালে ২৬-২৫ পয়েন্টে হারিয়েছে চাইনিজ তাইপেকে। ফাইনালে চাইনিজ তাইপের বিরুদ্ধে দারুণ শুরু করেছিল ভারতীয় মহিলা কাবাডি দল। বিরতি পর্যন্ত ভারতীয় দল এগিয়ে ছিল ১৪-৯ ফলাফলে।

দ্বিতীয়ার্ধেও ভালো পারফর্ম করে ম্যাচে ফিরে আসে চাইনিজ তাইপের দলটি। একটা সময়ে তো ভারতীয় দলকে পিছনে ফেলে দিয়েছিল তার। তবে শেষ পর্যন্ত ২৬-২৫ ব্যবধানে ম্যাচ জিতে সোনা জিতে নেয় ভারতের মহিলা কবাডি দল। আজ ভারতীয় পুরুষ দলও নামবে সোনা জয়ের লক্ষ্যে। তবে মহিলা কবাডি দলের হাত ধরেই ১০০ পদকের মাইলস্টোন স্পর্শ করল ভারত।
A momentous achievement for India at the Asian Games!
— Narendra Modi (@narendramodi) October 7, 2023
The people of India are thrilled that we have reached a remarkable milestone of 100 medals.
I extend my heartfelt congratulations to our phenomenal athletes whose efforts have led to this historic milestone for India.… pic.twitter.com/CucQ41gYnA
ভারতের এই ১০০টি পদকের মধ্যে ২৫টি স্বর্ণপদকও রয়েছে। এছাড়াও ভারত এখনও পর্যন্ত ৩৫টি রুপো এবং চল্লিশটি ব্রোঞ্জ পদক জিতেছে। এশিয়ান গেমস থেকে ভারত ১০০ পদকের প্রত্যাশা পূর্ণ করায় শুভেচ্ছা জানিয়ে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ভারতীয় অ্যাথলিটদের শুভেচ্ছা জানান এই সাফল্যের জন্য।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications