Asian Games 2023: এশিয়াডে টিম ইন্ডিয়ার ঐক্য, লক্ষ্যদের সমর্থনে হাজির তিলক-বোপান্নারা
চলতি এশিয়ান গেমস শুধু রেকর্ড সৃষ্টি বা পদক জয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। এক নতুন দৃষ্টান্তেরও নিদর্শন রাখছেন ভারতীয় অ্যাথলিটরা। শনিবার ভারত পাকিস্তান হকি ম্যাচে হরমনপ্রতীদের সমর্থন জানাতে গ্যালারিতে উপস্থিত ছিলেন ক্রিকেট দলের সদস্যরা। রবিবার টিম ইন্ডিয়ার ঐক্যের আরও এক নমুনা দেখা গেল পুরুষদের দলগত ব্যাডমিন্টনের ফাইনারল ম্যাচে।
নির্বাচনের আগে নরেন্দ্র মোদীর মুখে শোনা যাতে এক ভারত শ্রেষ্ঠ ভারতের স্লোগান। জাতি-ধর্ম-বর্ণ-ভাষাগত পার্থক্যের উর্ধ্বে উঠে অখন্ডতার এক স্লোগান তুলেছিলেন নমো। সেই সুরই দেখা গেল খেলার মাঠে। এশিয়াডে মাঠে, কোর্টে এবং ট্র্যাক অ্যান্ড ফিল্ডে একের পর এক সাফল্য পাচ্ছেন ভারতীয় অ্যাথলিটরা। আর মাঠের বাইরে তাঁরা টিম ইন্ডিয়ার ঐক্যের চিত্রটা তুলে ধরছেন।

এবারের এশিয়ান গেমসে বিগত কয়েকদিনে দেখা যাচ্ছে এক বিরল দৃশ্য। এখানে শুধু নিজেদের ইভেন্টগুলিতে সতীর্থদের জন্য গলা ফাঁটানো নয়, অন্য খেলাধুলাতে ভারতীয় প্রতিনিধিদের সমর্থন জানাতে হাজির হচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা। রবিবার এশিয়ান গেমসের ব্যাডমিন্টনের ফাইনালে ভিভিএস লক্ষ্ণণের শিষ্যরা হাজির হলেন লক্ষ্য সেন, কিদাম্বি শ্রীকান্তদের হয়ে সমর্থন করতে।
The Indian bench erupts as @lakshya_sen gives #India🇮🇳 gain a vital 1️⃣-0️⃣ against #China in the mens badminton final at @19thAGofficial
— Nilanjan Datta (@DattaNilanjan) October 1, 2023
Quite a star-studded bench that. The beauty of the #AsianGames2023 as we spot @VVSLaxman281@rohanbopanna cheering. #WeAreIndia pic.twitter.com/QA7DJEkjjQ
তবে শুধু ঋতুরাজ বা রিঙ্কু সিংরাই নয় রোহন বোপান্না সহ ভারতীয় টেনিস দলের সদস্যরাও উপস্থিত ছিলেন পুরুষদের ব্যাডমিন্টনের দলগত ইভেন্টের ফাইনালে। লক্ষ্য-কিদাম্বিদের রীতিমতো উদ্দীপ্ত করতে দেখা গেল ভারতীয় টেনিস এবং ক্রিকেট দলের সদস্যদের।
ভারতীয় ব্যাডমিন্টন ফেডারেশনের পক্ষ থেকে একটি ছবি ও ভিডিও প্রকাশ করা হয়েছে। যা রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। এটাই যেন টিম ইন্ডিয়ার ঐক্য। ব্যক্তিগত, দলগত লড়াইয়ের উর্ধ্বে উঠে দেশের জন্য এক হয়ে লড়াই করা।
The beauty of the @19thAGofficial
— Nilanjan Datta (@DattaNilanjan) September 30, 2023
The @BCCI cricketers were there to cheer for the @TheHockeyIndia players as #India🇮🇳 took on #Pakistan🇵🇰
Surely they were not disappointed. We won 1️⃣0️⃣-2️⃣ 💪#WeAreIndia #AsianGames2023 #IndiaAtAsianGames #IndiaVsPakistan pic.twitter.com/AFlIH8DwiR
শনিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে হরমনপ্রীত সিংদের উজ্জীবিত করেনভারতীয় ক্রিকেট দলের সদস্যরা। উল্লেখ্য, ঋতুরাজরা এশিয়ান গেমসে তাদের অভিযান শুরু করবে ৩ অক্টোবর। তার আগে যশস্বী জসওয়াল, রুতুরাজ গায়কোয়াড়, রিঙ্কু সিংদের দেখা গেল ভারতীয় হকি দলের হয়ে গ্যালারি থেকে বসেই সমর্থন জানাতে।হকি ইন্ডিয়ার পক্ষ থেকে ভারতীয় ক্রিকেটারদের এই উদ্যেগকে সাধুবাদ জানানো হয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications