Asian Games 2023: রুপো দিয়ে সূচনা, ব্রোঞ্জে সমাপ্তি, এশিয়াডে রেকর্ড সংখ্যাক পদক জয় ভারতীয় শুটারদের
আট দিনে ২২ পদক। এশিয়ান গেমসে চমকপ্রদ পারফরম্যান্স ভারতীয় শুটারদের। এবারের এশিয়াডে ভারতীয় শুটিংয়ের যাত্রাপথ শেষ হল রবিবার। গত রবিবার অর্থ্যাত ২৪ সেপ্টেম্বর থেকে পদক প্রাপ্তির সূচনা হয়েছিল। এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের সফর শেষ। শুটিং থেকে মোট ২২টি পদক এল ভারতে। তার মধ্যে রয়েছে ৭টি সোনা, ৯টি রুপো ও ৬টি ব্রোঞ্জ।
এখনও পর্যন্ত এশিয়ান গেমসে ভারতীয় শুটারদের এটাই সেরা পারফরম্যান্স। এই এশিয়াডেই সবথেকে বেশি পদক জিতলেন ভারতীয় শুটিং দলের প্রতিনিধিরা। এশিয়ান গেমসের শুরু থেকেই ভারতীয় শুটারদের সাফল্য অব্যাহত। সেই ধারা বজায় থাকল রবিবার দিনের শুরুতেও।একই ইভেন্টে পদক জিতল ভারতীয় মহিলা দলও।

শেষ দিনের সকালে পুরুষদের দলগত ট্র্যাপ ইভেন্ট থেকে দেশকে সোনা দিলেন কিনান দারিয়াস, জ়োরাভার সিংহ সান্ধু এবং টি পৃথ্বীরাজ। শুটিংয়ে মহিলাদের ট্র্যাপ ইভেন্টে রুপো জিতল ভারতীয় মহিলা দল। রাজেশ্বরী কুমারী, মনীষা খের, প্রীতি রজক দেশকে রুপো এনে দিলেন। শেষ বেলায় পুরুষদের ৫০ মিটার ট্র্যাপের ব্যক্তিগত বিভাগের ফাইনালে ব্রোঞ্জ পেলেন কিনান চেনাই।
এশিয়ান গেমসের শুরু থেকেই সাফল্য পেয়ে চলেছেন ভারতীয় শুটাররা। মেহুলিদের হাত ধরে পদক প্রাপ্তির সূচনা হয়েছিল। শুটিংয়ের সৌজন্যে প্রথম সোনা জেতে ভারত। গত সোমবার পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে প্রথম ভারত সোনা জিতেছিল ভারত।এশিয়ান গেমস থেকে প্রথম সোনা এনে দেন দিব্যাংশ সিং পানওয়ার, রুদ্রাংশ পাটিল, ঐশ্বর্য প্রতাপ সিং টোমার। দক্ষিণ কোরিয়া, চিনকে পিছনে ফেলে সোনা জয় করেন তিন ভারতীয় শুটারের।

১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের দলগত বিভাগে প্রথম সোনা জেতে ভারত। সর্বজিৎ সিং, শিবা নরওয়াল, অর্জুন সিং চিমা এই ইভেন্টে সোনা জেতেন।শনিবার ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে রুপো জিতলেন সরবজ্যোত সিংহ এবং দিব্যা থারিগল।

টোকিও অলিম্পিকে হতাশাজনক পারফরম্যান্সের পর এশিয়ান গেমসে চমকপ্রদ সাফল্য পেল ভারতীয় শুটিং দল। প্রত্যাশা অনুযায়ী পদক তালিকায় ভারতের সংখ্যা বৃদ্ধি করেই এশিয়াড অভিযান শেষ করলেন শুটাররা। চিনে ভারতীয় শুটারদের পারফরম্যান্স কিন্ত প্যারিসে পদকের স্বপ্নকে উস্কে দিল।
ভারতের শুটিংয়ে সাফল্যের ইতিহাস রয়েছে। বিশেষত ২০০৮ সালে অলিম্পিকে অবিনব বিন্দ্রা সোনা জয়ের পর থেকেইএই ইভেন্টটি প্রচারের আলোয় আসে। এরপর অলিম্পিক, এশিয়াড হোক বা কমনওয়েলথ বড় আসরে শুটার থেকে প্রত্যাশা থাকে বেশি।












Click it and Unblock the Notifications