Asian Games 2023: বেলাশেষে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে বিরাট সাফল্য, স্টিপলচেজে সোনা জিতলেন অবিনাশ

এশিয়াডে ভারতের সোনার সাফল্য অব্যাহত। এবার ট্র্যাক অ্যান্ড ফিল্ডে এল সোনার পদক। অলিম্পিকে অ্যাথলেটিক্সে সোনা জিতে নজির সৃষ্টি করেছিলেন ভারতের নীরজ চোপড়া। এবার চলতি এশিয়ান গেমসে ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে প্রথম সোনা জিতলেন অবিনাশ সাবলে। সেইসঙ্গে নতুন ইতিহাস সৃষ্টি করলেন ভারতীয় এই অ্যাথলিট।

এশিয়ান গেমসে অ্যাথলেটিক্সে প্রথম সোনা জিতল ভারত। ৩০০০ মিটার স্টিপলচেজে সোনা জিতলেন ভারতের অবিনাশ সাবলে। গেমস রেকর্ড গড়ে ৮:১৯.৫৩ সেকেন্ডে শেষ করেন। এ বারের এশিয়ান গেমসে ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে এটিই ভারতের প্রথম সোনা। এই নিয়ে চলতি এশিয়ান গেমসে এটি ভারতের ১২তম সোনা।

অবিনাশ

ভারতীয় অ্যাথলিট অবিনাশ রবিবার হারিয়ে দিলেন জাপানের রিয়োমা আওকিকে। জাপানের অ্যাথলিট রুপো পেয়েছেন। তৃতীয় হয়ে ব্রোঞ্জও জিতেছেন জাপা‌নের অ্যাথলিট সেইয়া সুনাডা। দুই জাপানের প্রতিপক্ষকে অনেকটাই পিছনে ফেলে দেন ভারতের অবিনাশ। দ্বিতীয় জনের সঙ্গে প্রায় চার সেকেন্ডের তফাত ছিল তাঁর।

এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে গত বছর রুপো পেয়েছিলেন ভারতীয় সেনাবাহিনির সদস্য অবিনাশ। এখা‌নেই শেষ নয় চলতি বছরের জুলাইতে ভারতের প্রথম অ্যাথলিট হিসেবে প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জন করেছেন।

রবিবার অ্যাথলেটিক্সে সোনার সাফল্য অব্যাহত। তেজিন্দরপাল সিং তুর শটপাটে সোনা জিতে ‌নিলেন। দ্বিতীয় ভারতীয় অ্যাথলিট হিসেবে সোনা জিতলেন তেজিন্দরপাল সিং তুর। শেষ প্রয়াসে তিনি ২০.৩৬ থ্রো করে এশিয়াডে সোনার খেতাব ধরে রাখলেন।

পুরুষদের সাফল্যের দিনে পদক জিতলেন এক ভারতীয় মহিলা অ্যাথলিটও। মেয়েদের ১৫০০ মিটার থেকে রুপো জিতলেন হরমিলান বেয়ন্স। এটি অ্যাথলেটিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে ভারতের তৃতীয় পদক এবং প্রথম রুপো। এখনও পর্যন্ত ১৭টা রুপো ও ১৬টা ব্রোঞ্জ সহ মোট ৪৬টা পদক জিতল ভারত।

আন্তর্জাতিক ইভেন্টগুলিতে এবার ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে সাফল্য আসছে ভারতীয়দের। গত কয়েক বছরে চিত্রটা একদমই বদলে গিয়েছে। শুধু ইন্ডোর বা দলগত ইভেন্টগুলি থেকেই নয় একইসঙ্গে সাফল্য আসছে অ্যাথলেটিক্সের কঠিন ক্রীড়াগুলি থেকেও। সেই ধারাই দেখা গেল রবিবার এশিয়াডের মঞ্চে। বে‌লাশেষে বেশ কয়েকটি পদক জিতে নিলেন ভারতীয় অ্যাথলিটরা।

india

অ্যাথলেটিক্সে পদক জয়ের ধারা অব্যাহত রাখলেন ভারতীয় অ্যাথলিটরা। ১৫০০ মিটারে রুপো ও ব্রোঞ্জ জিতল ভারত ভারতে। অজয় কুমার সরোজ রুপো পেয়েছেন এবং জিনসন জনসন ব্রোঞ্জ পেয়েছেন । চলতি এশিয়াডে অ্যাথলেটিক্স থেকে এল দ্বিতীয় রুপো এবং প্রথম ব্রোঞ্জ। পাশপাশি নন্দিনী আগাসরা ৮০০মিটার হেপ্টাথলনে ব্রোঞ্জ পেলেন। এই সাফল্যের সঙ্গে সঙ্গেই এশিয়াডে পদক জয়ের সংখ্যার নিরিখে হাফসেঞ্চুরি হল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+