Asian Games 2023: ভারত মাথা নত করবে ‌না, উশু খেলোয়াড়দের ভিসা ইস্যুতে কঠোর অবস্থান কেন্দ্রের

এশিয়ান গেমসে অংশ নেওয়ার কথা থাকলেও চিনের ভিসা প্রত্যাখ্যানের জেরে এদেশের ৩ উশু প্লেয়ারদের ১৯ তম এশিয়ান গেমসে অংশ নেওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল। এই পরিস্থিতিতে প্রতিবেশী দেশ তথা এশিয়ান গেমস আয়োজক চি‌নের বিরুদ্ধে কঠোর মন্তব্য করলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।

অনুরাগ বলেন,"অলিম্পিক চার্টার অনুযায়ী, খেলোয়াড়দের ভিসা দেওয়া উচিত ছিল। এই দায়িত্ব থাকে এশিয়ান অলিম্পিক কাউন্সিলেরও। ভারতের যে কোনও প্রদেশের বাসিন্দাই হোক না কেন, সেই ক্রীড়াবিদ যখন ভারতের প্রতি‌নিধিত্ব করছে তখন তাঁকে চিনের ভিসা দেওয়া উচিত ছিল। এটা অত্যন্ত দুভার্গ্যজনক।'

অনুরাগ

এখানেই থেমে না থেকে মোদী মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য বলেন, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং থাকবে। লে লাদাখ হোক বা অরুণাচলপ্রদেশ কোনও ইস্যুতেই ভারত মাথা নত করবে না।"

অরুণাচল সীমান্ত নিয়ে ভারত-চীন সম্পর্ক সকলেরই জানা। এবার সেই আঁচ পরেছে এশিয়ান গেমসে। জানা গিয়েছে ভারতের তিন উশু প্লেয়ারকে ভিসা না দেওয়ার অন্যতম কারণ হচ্ছে তাঁরা সকলেই অরুণাচল প্রদেশের বাসিন্দা। এই ঘটনার তীব্র প্রতিবাদ করে চিন সফর বাতি‌ল করেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।

ভারতের অরুণাচল প্রদেশের বাসিন্দা তিন মহিলা উশু খেলোয়াড় নেইমান ওয়াংসু, ওনিলু তেগা এবং মেপুং লামগুকে ভিসা দেয়নি চিন। ১১ জনের উশু দলের এশিয়ান গেমস খেলতে যাওয়ার কথা ছিল। সাত জন পুরুষ এবং চার জন মহিলা খেলোয়াড় ছিলেন সেই দলে। বুধবার রাতে বিমান ধরার কথা ছিল তাঁদের। কিন্তু ওই তিন খেলোয়াড় তাঁদের ছাড়পত্র পাননি।

উশু

এরআগে জুলাই মাসেও এমন সমস্যা হয়েছিল। বিশ্ব বিশ্ববিদ্যালয় গেমসে অংশ নিতে চিনের চেংদু যাওয়ার কথা ছিল ভারতের উশু দলের। সে বারও এই তিন খেলোয়াড়ের ভিসা দেয়নি চিন। দিল্লি থেকে চিনগামী বিমানে ওঠার কথা ছিল ভারতের আট খেলোয়াড়ের। বিমানে ওঠার কয়েক মিনিট আগে দিল্লি বিমানবন্দরে আটকে দেওয়া হয় গোটা দলকে। যা নিয়ে বিতর্ক কম হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+