শেষ হল আরও এক পদক জয়ের স্বপ্ন - প্রথম রাউন্ডেই পরাজিত সুশীল কুমার
এশিয়ান গেমসে ৭৪ কেজি ফ্রিস্টাইল কুস্তির প্রথম রাউন্ডেই পরাজিত হলেন ভারতের তারকা কুস্তিগীর সুশীল কুমার। শেষ হল তাঁর স্বর্ণপদক জেতার স্বপ্ন।
তিনি ভারতের দুইবারের অলিম্পিক পদক জয়ী কুস্তিগীর। এবছর কমনওয়েলথ গেমসে সোনাও জিতেছিলেন। তাই তাঁর কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা ছিল ভারতবাসীর। কিন্তু ভারতের পদক জয়ের আশায় বড় ধাক্কা দিয়ে ৭৪ কেজি ফ্রিস্টাইল কুস্তির প্রথম রাউন্ডেই হেরে গেলেন সুশীল সিং।

প্রথম রাউন্ডেই বাহারিনের কুস্তিগীর অ্যাডাম বাতিরভের কাছে ৫-৩ ফলে হেরে যান ভারতের এই তারকা। একেবারে শুরুতে এগিয়ে গেলেও বাতিরভের বিরুদ্ধে কিন্তু বাউটের কোনও পর্যায়েই স্বমূর্তিতে ছিলেন না সুশীল। এই ৩৫ বছরের কুস্তিগীর হাঁটুর নিয়ে অস্বস্তিতে রয়েছেন বলে মনে হয়েছে।
প্রথম রাউন্ডে হারার পর আর রুপ্যাচেজ রাউন্ডে ফিরে আসার সুযোগও পাননি সুশীল। কারণ তাঁকে হারানোর পর কোয়ার্টার ফাইনালে হেরে যান বাতিরভ। কুস্তির নিয়ম অনুসারে যদি বাতিরভ ফাইনালে উঠতেন, তাহলে অন্তত রুপ্যাচেজ রাউন্ডে ব্রোঞ্জ জেতার সুযোগ পেতেন সুশীল।
ফলে এশিয়ান গেমসের সোনা অধরাই থেকে গেল সুশীল সিং-এর। এই গেমসে কোনওদিনই সুবিধা করে উঠতে পারেননি দুইবারের অলিম্পিক পদকজয়ী। ২০০৬-এর দোহা এশিয়াডে একবার ব্রোঞ্জ পদক জয় ছাড়া বলার মতো কোনও পারফরম্যান্স নেই সুশীলের।
এশিয়ান গেমসের আগে কিন্তু অন্যান্য ভারতীয় কুস্তিগীরদের মতো ট্রায়ালে অংশ নেননি তিনি। বরং জর্জিয়ায় গিয়ে বিশেষ ট্রেনিং নিয়েছিলেন। এবছরের শুরুতে গোল্ডকোস্টে আয়োজিত কমনওয়েল্থ গেমসেও সোনা জিতে প্রত্যাশা বাড়িয়েছিলেন সুশীল কুমার। ইভেন্টে নামার আগেও যতেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন তিনি। হুঙ্কার দিয়েছিলেন, তিনি এখনও ফুরিয়ে যাননি। কিন্তু রবিবার ম্যাটে অন্য ছবিই ধরা পড়ল। নিজের সেরা ফর্মের ধারে কাছেও ছিলেন না তিনি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications