মিক্সড ডাবলস টেবল টেনিসে দিনের প্রথম পদক এল, ব্রোঞ্জ পেল মনিকা-কমল জুটি

ভারতের মিক্সড ডাবলস টেবল টেনিস জুটি মনিকা বাত্রা ও শরৎ কমল ব্রোঞ্জ এনে দিলেন।

ভারতের মিক্সড ডাবলস টেবল টেনিস জুটি মনিকা বাত্রা ও শরৎ কমল ব্রোঞ্জ এনে দিলেন। এদিন এশিয়ান গেমসে ব্রোঞ্জ দিয়েই দিন শুরু হল ভারতের। সেমিফাইনালে চিনের ইংশা সান ও চুকিন ইয়ানগিনের কাছে হেরে গিয়েছেন মনিকারা। তবে সেমিতে হারায় পদক নিশ্চিত হয়েছে।

মিক্সড ডাবলস টেবল টেনিসে দিনের প্রথম পদক এল, ব্রোঞ্জ পেল মনিকা-কমল জুটি

কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার সিম হো চা ও সং জি আন জুটিকে ৪-১১, ১২-১০, ৬-১১, ১১-৬ ও ১১-৮ ব্যবধানে হারান মনিকারা। তবে চিনা জুটির কাছে শেষ অবধি থামতে হল।

এই মুহূর্তে এশিয়ান গেমসে পদক জয়ের তালিকায় ভারত নয় নম্বরে রয়েছে। ৫১ টি পদক পেয়েছে ভারত। তার মধ্যে ৯টি সোনা ১৯টি রুপো ও ২৩টি ব্রোঞ্জ রয়েছে। পদক জয়ী দেশের তালিকায় সবচেয়ে উপরে রয়েছে চিন। ২১৩টি পদক জিতেছে চিনারা। তার মধ্যে ১০০টি সোনা, ৬৫টি রুপো ও ৪৮টি ব্রোঞ্জ রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+