এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে রুপো জিতে ইতিহাস পিভি সিন্ধুর
এদিন ফাইনালে বিশ্বের এক নম্বর মহিলা ব্যাডমিন্টন তারকা তাইওয়ানের তাই সু ইংয়ের কাছে প্রথম সেটে ৩১-২১ ব্যবধানে হেরে রুপো জিতলেন সিন্ধু।
ফাইনালে উঠেই তৈরি করে ফেলেছিলেন ইতিহাস। ভারতের ব্যাডমিন্টন ইতিহাসে এশিয়ান গেমসের সিঙ্গলস ফাইনালে কোনও খেলোয়াড় উঠতে পারেননি। সিন্ধু অন্তত প্রথমেই রুপোর পদক নিশ্চিত করে ফেলেন। এদিন ফাইনালে বিশ্বের এক নম্বর মহিলা ব্যাডমিন্টন তারকা তাইওয়ানের তাই সু ইংয়ের কাছে প্রথম সেটে ১৩-২১ ব্যবধানে হারার পরে দ্বিতীয় সেটে লড়াই করেও শেষ অবধি সিন্ধু ব্যবধানে হেরে যান। ফলাফল হয়েছে ১৬-২১। তবুও তাতে দেশের হয়ে রেকর্ড তৈরি আটকায়নি।

জাপানের ইয়ামাগুচিকে সেমিফাইনালে ২১-১৭, ১৫-২১ ও ২১-১০ ব্যবধানে হারিয়ে সিন্ধু ফাইনালে ওঠেন। এর আগে এশিয়ান গেমসে পুরুষদের ব্যাডমিন্টন সিঙ্গলসে ১৯৮২ সালে নয়াদিল্লিতে সঈদ মোদী ভারতের হয়ে ব্রোঞ্জ জিতেছিলেন। সেটাই ছিল সিঙ্গলসে সবচেয়ে বড় কৃতিত্ব। এদিন সেটাকেও ছাপিয়ে গেলেন সিন্ধু।












Click it and Unblock the Notifications