শনিবার এশিয়ান গেমসের জমজমাট উদ্বোধন, জানুন কখন, কোথায় দেখা যাবে লাইভ

জাকার্তায় আগামীকাল এশিয়ান গেমসের উদ্বোধন অনুষ্ঠান 2018 অনুষ্ঠিত হবে। জেনে নিন তার সময়, সময়সূচী এবং কোথায় এই অনুষ্ঠান দেখা যাবে। 
 

শনিবার থেকে শুরু হচ্ছে ১৮তম এশিয়ান গেমস। ১৮ আগস্ট শুরু হয়ে গেমস চলবে ২ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের গেমসের আসর বসছে ইন্দোনেশিয়ার জাকার্তা ও পালেম্বাং শহরে। এই প্রথম দুটি শহর যৌথভাবে আয়োজন করছে এশিয়ান গেমস। তবে গেমসের উদ্বোধনী ও সমাপ্তি দুই অনুষ্ঠানই হবে জাকার্তার জিবিকে স্টেডিয়ামে। ইতিমধ্যেই মশাল পৌঁছে গিয়েছে জাকার্তায়।

এশিয়ান গেমস ২০১৮ - শনিবার জমজমাট উদ্বোধন, জেনে নিন কখন কোথায় দেখা যাবে এই অনুষ্ঠান

শনিবার ভারতীয় সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হবে জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান। এবারে গেমস ভারতে সম্প্রচার করছে সোনি সংস্থা। উদ্বোধনী অনুষ্ঠানটিও দেখা যাবে সোনি চ্যানেলেই। যে কোনও মাল্টি ইভেন্ট গেমসের আসরের উদ্বোধনের অন্যতম আকর্ষণ হল অ্যাথলিটদের প্যারেড। সেই প্যারেড শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৬টায়।

এবার ভারত এশিয়াডে মোট ৫৪১ জন খেলোয়ারের দল পাঠিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করার সম্মান পেয়েছেন নবীন জাভেলিন থ্রোয়ার নীরজ চোপরা। ভারতীয় দলকে তিনিই প্যারেডে নেতৃত্ব দেবেন।

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/fGSridQHL7g" frameborder="0" allow="autoplay; encrypted-media" allowfullscreen></iframe>

যেকোনও গেমসের উদ্বোধনী অনুষ্ঠানেই আয়োজক দেশ তাদের শিল্প-সংস্কৃতিকে তুলে ধরে বিশ্বের সামনে। ইন্দোনেশিয়াতেও তার জোরদার প্রস্তুতি চলছে এই মুহূর্তে। নানা ঐতিহ্যশালী নাচ-গান তো থাকছেই, থাকবেন আনগুন, রাইসা, তুলুস, এদো কোন্দোলোগিত, পুতরি আয়ু, ফাতিন, জিএসি, কামাসেয়ান ও ভিয়া ভ্যালেনের মতো জনপ্রিয় ইন্দোনেশিও গায়ক-গায়িকারাও।

এই অনুষ্ঠানের জন্য ১২০ মিটার দীর্ঘ, ৩০ মিটার চওড়া ও ২৬ মিটার উঁচু একটি বিশাল মঞ্চ গড়া হয়েছে। মঙ্গেয় পিছনে থাকছে একটি বিশাল পাহাড়ের মডেল। সেই পাহাড়ের গায়ে দেখা যাবে ইন্দোনেশিয়ার সুদৃশ্য ও অনন্য সব গাছপালা, নানান ফুল। এই মঞ্চেই দেখা যাবে ইন্দোনেশিয় কোরিওগ্রাফার ডেনি মালিক ও একো সুপ্রিয়ান্তোর পরিচালনায় ৪ হাদার ইন্দোনেশিয় শিল্পীর নাচ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+