ইন্দোনেশিয়ায় এশিয়ান গেমসের বর্ণাঢ্য অনুষ্ঠান, দেখুন জমকালো ভিডিও
এশিয়ান গেমস ২০১৮ সালের উদ্বোধন হয়ে গেল ইন্দোনেশিয়ায়। জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হল।
এশিয়ান গেমস ২০১৮ সালের উদ্বোধন হয়ে গেল ইন্দোনেশিয়ায়। জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হল। দেশের রাষ্ট্রপতি নিজে বাইকে চেপে স্টেডিয়ামে ঢুকে চমক দিলেন। ইন্দোনেশিয়ার সমৃদ্ধ সংষ্কৃতির ঝলক দেখা গেল উদ্বোধনী অনুষ্ঠানে। ভারতের হয়ে ফ্ল্যাগ মার্চে নেতৃত্ব দিলেন চ্যাম্পিয়ন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। সবমিলিয়ে ভারতের মোট ৫৬৯জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেবেন। একনজরে দেখে নেওয়া যাক জমকালো অনুষ্ঠানের কিছু ঝলক।
|
ইন্দোনেশিয়ার আগমন
আয়োজন দেশ ইন্দোনেশিয়ার খেলোয়াড়রা মাঠে উপস্থিত হতেই স্টেডিয়ামের দর্শক ফেটে পড়ল উচ্ছ্বাসে। খেলোয়াড়রাও দর্শকদের অভিনন্দন জানাতে কোনও কসুর করলেন না।
|
পতাকা নিয়ে প্রবেশ
ইন্দোনেশিয়ার পতাকা নিয়ে ফ্ল্যাগ মার্চ করতে করতে ঢুকল ট্রুপ। এই পতাকা বহনকারী দলকে বলা হয় পাস্কিব্রা।
|
পুত্রী আয়ুর গান
ইন্দোনেশিয়ার জনপ্রিয় অভিনেত্রী পাত্রী আয়ুর সুরেলা গলা মাত করল স্টেডিয়াম ভর্তি দর্শককে।
ফায়ার ডান্স
ইন্দোনেশিয়ার সংষ্কৃতিকে তুলে ধরতে হল ফায়ার ডান্স। লোকশিল্পীদের নৃত্যকলা দর্শকদের মনজয় করে নিল মুহূর্তে।
|
স্টেডিয়ামে যেন লাল আগুনের ছটা
টর্চ নিয়ে নাচের তালে গোটা স্টেডিয়ামে যেন আলো জ্বলে উঠল। মাঠ থেকে গ্যালারি যেন লাল রঙের ছটায় প্রজ্জ্বলিত হয়ে উঠল।












Click it and Unblock the Notifications