৪টি হ্যাট্রিক, ২১-০ জয়! এশিয়ান গেমসে ঝড় তুলল ভারতীয় মহিলা হকি দল

এশিয়ান গেমস ২০১৮-এর গ্রুপের দ্বিতীয় ম্যাচে, ভারতীয় মহিলা হকি দল কাজাখাস্তানকে ২১ - ০'এ পরাজিত করেছে। ১ গোলের জন্য তারা গেমসের সবচেয়ে বড় জয়ের রেকর্ড ছুঁতে পারেনি।

৪ জন করলেন হ্যাট্রিক, মাঠে নামা ১৮ জন খেলোয়াড়ের ১০ জনই করলেন গোল, সব মিলিয়ে এশিয়াডে গ্রুপের ম্যাচে কাজাখাস্তানকে ২১-০ গোলে হারিয়ে বিশাল জয় পেল ভারতীয় মহিলা দল। অল্পের জন্য ছুঁতে পারলেন না এশিয়ান গেমস মহিলা হকির সর্বকালীন রেকর্ড জয়। ১৯৮২ সালে ভারতীয় মহিলা দলই হংকংকে ২২-০ গোলে হারিয়ে রেকর্ড করেছিল।

৪টি হ্যাট্রিকের সৌজন্যে ২১-০ জয়!

ইন্দোনেশিয়ার জিবিকে হকি স্টেডিয়ামে মঙ্গলবার যেন ঝড় তুলেছিলেন ভারতীয় মহিলা হকি দলের খেলোয়াড়রা। কাজাখাস্তানের খেলোয়াড়দের দিশেহারা করে প্রায় ইচ্ছেমতো গোল করে গিয়েছেন ভারতীয় মহিলারা। টপ স্কোরার নভনীত কাউর। ম্যাচের ১১, ১২, ১৬, মিনিটে ১টি করে এবং ৪৮ মিনিটে পরপপর ২টি গোল করে মোট ৫বার স্কোরিং শিটে নাম তুলেছেন তিনি।

৪ গোল করে তাঁর পরেই আছেন গুরজিত কাউর। ম্যাচের ৮, ৩৬, ৪৪ ও ৫১ মিনিটে গোল করেন তিনি। গ্রুপের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিরুদ্ধেও তিনি হ্যাট্রিকসহ ৪ গোল করেছিলেন। সেই ম্যাচে ভারত জিতেছিল ৮-০ গোলে। এছাড়া লক্ষ্মীরানী (৯, ১৯, ২৯ মিনিটে) ও বন্দনা কাটারিয়া (২৮, ৩৭, ৫২ মিনিটে)-ও হ্য়াট্রিক করেছেন।

মঙ্গলবার গোলের মুখ খুলেছিলেন গুরজিতই। ম্যাচের ৮ মিনিটে কাজাক গোলকিপারের বাঁদিক দিকে জোরালো জমি ঘেসা শটে তিনি গোল করে যান। এরপরই যেন ফঅলাডগেট কোলার মতো গোল আসতে থাকে। এর এক মিনিটের মধ্যেই লালরেমসিয়ামি, লিলিমা মিনজ ও নভনীতের দুর্দান্ত বোঝাপড়ায় গোল আসে। এভাবেই একের পর এক গোল করে হাফটাইমেই ভারত ৯-০ গোলে এগিয়ে যায়।

দ্বিতীয়ার্ধেও ম্যাচে ফিরতে পারেননি কাজাখাস্তানের খেলোয়াড়রা। পরের দুই কোয়ার্টারে আরও ১২ গোল করে ভারতীয়রা। হকির ক্রমতলিকায় অবশ্য ভারতের থেকে অনেকটাই পিছিয়ে আছে কাজাখাস্তান। ভারতের স্থান এই মুহূর্তে নবম, যেখানে কাজাখাস্তান আছে ৩৪-তম স্থানে। গেমসে এবার ভারতই ক্রমতালিকায় সবচেয়ে উপরে থাকা দেশ। তাই বলে ভারতীয় মহিলাদের কৃতিত্বকে কম করা যাবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+