ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ফের জয়জয়কার! একশোর পরে দু'শোতেও রুপো দ্যুতি চাঁদের
মহিলাদের ২০০ মিটার দৌড়ে দেশকে রুপো এনে দিলেন দ্যুতি চাঁদ।
এশিয়ান গেমসে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ফের মহিলাদের জয়জয়কার। হিমা দাস না পারলেও মহিলাদের ২০০ মিটার দৌড়ে দেশকে রুপো এনে দিলেন দ্যুতি চাঁদ। ১০০ মিটারেও রুপো জিতেছেন তিনি।

এদিন দ্যুতি সময় নিয়েছেন ২৩.২০ সেকেন্ড। এই রেসে সোনা জিতেছেন বাহরিনের এডিডিয়ং ওডিয়ং। সেমিফাইনালে দ্যুতির সময় লেগেছিল ২৩ সেকেন্ড। এদিন সামান্য একটু বেশি সময় লেগেছে।
এদিনের জয়ের ফলে ভারতের সবমিলিয়ে এশিয়াডে পদকের সংখ্যা দাঁড়াল ৫২টি। তার মধ্যে তার মধ্যে ৯টি সোনা ২০টি রুপো ও ২৩টি ব্রোঞ্জ রয়েছে। পদক জয়ী দেশের তালিকায় সবচেয়ে উপরে রয়েছে চিন। ২১৪টি পদক জিতেছে চিনারা। তার মধ্যে ১০০টি সোনা, ৬৫টি রুপো ও ৪৯টি ব্রোঞ্জ রয়েছে।












Click it and Unblock the Notifications