Asian Champions Trophy: ফুটবলের পর হকি, সাজঘর পরিষ্কার করে নজির জাপানের, দেখুন ভিডিও

পরিষ্কার-পরিচ্ছন্নতা জাপানিদের জীবনের অঙ্গ। শুধু নিজের দেশকেই নয়, বিদেশে গেলেও জাপানিরা এই নীতি বজায় রাখে। ব্যতিক্রম নয় দেশের ক্রীড়াবিদরাও। কাতারে ফুটবল বিশ্বকাপ খেলতে গিয়ে ব্যবহারের পর সাজঘর পরিষ্কার করে দিয়েছিলেন জাপানের ফুটবলার-সাপোর্ট স্টাফরা। সেই ধারা বজায় থাকল ভারতে এসেও। তবে ফুটবলের বদলে এবার হকি দল।

সারা বিশ্বে জাপান পরিচিত তাদের এই পরিষ্কার করার রীতির জন্য। বিশ্বের অন্যতম পরিষ্কার দেশ জাপান। কাতারে জার্মানিকে হারানোর পর স্টেডিয়াম পরিষ্কার করতে দেখা গিয়েছিল জাপানের সমর্থকদের। এমনকি সাজঘরও পরিষ্কার করেই স্টেডিয়াম ছাড়েন জাপানি ফুটবলাররা।

জাপান

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একই দৃশ্য দেখা গেল। মালয়েশিয়ার বিরুদ্ধে হারের পর দেখা যায় সাজঘর পরিষ্কার করলেন জাপানের হকি খেলোয়াড়েরা।হকি ইন্ডিয়ার টুইটারে একটি ভিডিয়োতে দেখা যায় যে, জাপানের খেলোয়াড়েরা সাজঘর পরিষ্কার করছেন। ম্যাচ এবং ম্যাচের পর ড্রেসিংরুম ব্যবহারের পর তা আবার আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়েছে।ভিডিওতে দেখা যাচ্ছে, এক জাপানি হকি খেলোয়াড় সাজঘরের যাবতীয় আর্বজনা পরিষ্কার করে দিচ্ছেন।

গত বছরে ফুটবল বিশ্বকাপে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারানোর পর আল খলিফা স্টেডিয়ামে নিজেদের ড্রেসিংরুমে বাঁধভাঙা উদ্যাপন করেছে জাপান জাতীয় ফুটবল দল। এমন জয়ের পর আনন্দ-উল্লাস মাত্রা ছাড়িয়ে যাওয়াই স্বাভাবিক।


কিন্তু নিজেদের দায়িত্বটা ভুলে যায়নি হাজিমে মোরিয়াসুর দল। ড্রেসিংরুমে এতটুকু ময়লা থাকলেও সেটি পরিষ্কার করে তারপর হোটেলে ফেরার বাস ধরেছে জাপান দল। ফিফা জাপানের ঝকঝকে-তকতকে ড্রেসিংরুমের একটি ছবি প্রকাশ করেছে।

শুধু জাপানের খেলোয়াড়েরাই নয়, সমর্থকেরাও পরিষ্কার-পরিচ্ছনতায় বিশ্বাসী। বিশ্বকাপে কাতার-ইকুয়েডর উদ্ধোধনী ম্যাচ শেষে দুই দলের সমর্থকেরা চলে গেলেও জাপানের কিছু ফুটবলপ্রেমী নিজ উদ্যোগে গ্যালারির ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।

জাপান

উল্লেখ্য , ভারত প্রথম ম্যাচে চিনের বিরুদ্ধে বড় জয় ছিনিয়ে নিয়েছিল দল। কিন্তু দ্বিতীয় ম্যাচে ড্র করেই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় হকি দলকে। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে জাপানের বিরুদ্ধে ১-১ ড্র করল ভারত। সোমবার কোরিয়ার বিরুদ্ধে জয় পেয়েছে ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+