Asian Champions Trophy: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারে ভারত, পাক ম্যাচের আগে জয় দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে

Asian Champions Trophy: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় হকি দলের দাপট অব্যাহত। আজ চেন্নাইয়ে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলতে নামার আগে নিশ্চিত হয়ে গিয়েছিল ভারতের সেমিফাইনালে ওঠার বিষয়টি।

যদিও তাতে আত্মতুষ্ট না হয়ে দাপুটে পারফরম্যান্স উপহার দিল ভারত। যার জেরে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ছিনিয়ে নেওয়া গেল দুরন্ত জয়।

Asian Champions Trophy: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারে ভারত

তিনটি জয় ও একটি ড্রয়ের সৌজন্যে ভারতের ঝুলিতে ১০ পয়েন্ট। রাউন্ড রবিন ফরম্যাটে চতুর্থ ম্যাচ খেলার পর শীর্ষস্থান দখলেই রাখল ভারত। ৬ মিনিটে নীলকান্ত শর্মা ভারতকে এগিয়ে দেন। সুমিত শামশের সিংয়ের থেকে বল পেয়ে দুই ডিফেন্ডারকে ড্রিবল করে সুখজিৎ বল বাড়িয়েছিলেন নীলকান্তকে লক্ষ্য করে, যা কোরিয়ার জালে পাঠিয়ে দিতে তিনি কোনও ভুল করেননি।

যদিও ছয় মিনিট পরেই সমতা ফেরায় দক্ষিণ কোরিয়া। ভারতের গোলরক্ষক কৃষাণ বাহাদুর পাঠক এদিন ১০০ত আন্তর্জাতিক ম্যাচ খেললেন। তাঁকে পরাস্ত করে দক্ষিণ কোরিয়ার কিম সুংহিউন গোল করেন, অ্যাসিস্ট ছিল মানজে জংয়ের। ২৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন অধিনায়ক হরমনপ্রীত সিং।

Asian Champions Trophy: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারে ভারত

এরপর ভারতের তৃতীয় গোলটি করেন মনদীপ সিং। ৩৩ মিনিটের মাথায় তাঁর গোল ভারতকে এগিয়ে দেয় ৩-১ ব্যবধানে। ম্যাচের শেষদিকে ৫৮ মিনিটের মাথায় ইয়াং জিহুনের গোলে ব্যবধান কমাতে সক্ষম হয় দক্ষিণ কোরিয়া। যদিও বাকি ২ মিনিট লিড বজায় রেখে চলতি টুর্নামেন্টের তৃতীয় জয় ছিনিয়ে নেয় ভারতীয় দল।

ভারত এই মুহূর্তে এফআইএইচ পুরুষদের হকির দলগত ক্রমতালিকায় রয়েছে চতুর্থ স্থানে। দক্ষিণ কোরিয়া রয়েছে নয় নম্বরে। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির গতবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে আজ শুরু থেকেই ইতিবাচক পারফরম্যান্স উপহার দেয় ভারত। এবারের টুর্নামেন্টে ভারত প্রথম ম্যাচে ৭-২ গোলে হারিয়েছিল চিনকে। তারপর জাপানের বিরুদ্ধে ১-১ ড্র। মালয়েশিয়াকে তৃতীয় ম্যাচে হারায় ৫-০ গোলে।

ভারত-পাকিস্তান দ্বৈরথ রয়েছে বুধবার। রাউন্ড রবিন পর্বে এটিই ভারতের শেষ ম্যাচ হতে চলেছে সেমিফাইনালের আগে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+