Asian Champions Trophy: পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন, পাকিস্তানকে হারিয়ে হকিতে ‘চক দে ইন্ডিয়া’

শনিবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ছিল ভারত-পাকিস্তানের মহারন। সম্মানের ম্যাচে ২-১ গোলে জিতল ভারত। পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন ভারতীয় দলের। ইতিমধ্যেই ভারত গ্রুপ পর্বের প্রথম চার ম্যাচ জিতে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছিল ভারতীয় দল। শনিবার লিগের শেষ ম্যাচে চির প্রতিপক্ষের বিরুদ্ধে জয় হাসিল করল ভারত।

হরমনপ্রীতদের সেমির স্থান নিশ্চিত হয়ে গেলেও কিন্তু ভারত পাকিস্তানের খেলা মানেই সম্নানের লড়াই। ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে যায় পাকিস্তান। এই প্রথম টুর্নামেন্টে গোল করার আগে গোল হজম করল ভারত। হান্নান শাহিদের পাস থেকে গোল করেন আহমেদ নাদিম। গোল খেলেও ভারতীয় দল পাল্টা খেলায় ফিরে আসে।

Asian Champions Trophy

তিন মিনিটের মধ্যেই গোল শোধ করে ভারত। পেনাল্টি কর্ণার থেকে পাকিস্তানের গোলে বল পাঠান অধিনায়ক হরমনপ্রীত সিং। ম্যাচের ১৯ মিনিটে ফের গোল করে ভারতকে লিড দিলেন সেই হরমনপ্রীত। এরপর বাকিটা সময় দুই দল গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি্।

এগিয়ে যাওয়ার পর থেকে অবশ্য পাকিস্তানকে আর বিশেষ সুযোগ দেননি ভারতীয় দল। একের পর আক্রমণ তৈরি করে পাকিস্তানের রক্ষণকে ভাগকে ব্যস্ত রেখে গিয়েছেন হরমনপ্রীতেরা। মাঝ মাঠের দখল হাতছাড়া করেননি অভিষেক, জারমানপ্রীত সিংরা।

চতুর্থ কোয়ার্টারে ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ চলে এসেছিল অভিষেকের কাছে, কিন্তু পাকিস্তানের গোলরক্ষক এগিয়ে এসে দুরন্তভাবে তা সেভ দেন।ফলে ম্যাচের শেষ ১০ মিনিট ১০ জনে খেলতে হয় পাকিস্তানকে। সেই সুযোগ অবশ্য কাজে লাগাতে পারেনি ভারতীয় দল।

জোড়া গোল করে ম্যাচের নায়ক হরমনপ্রীত সিং। টুর্নামেন্টের শুরুর দিকে সেভাবে ফর্মে ছিলেন না। কিন্তু যত সময় গড়িয়েছে, তত নিজের পুরনো ফর্মে ফিরেছেন ভারত অধিনায়ক। গ্রুপ পর্বের সব ম্যাচে জয় পেয়ে ভারতীয় দলের মিশন এবার সেমিফাইন‌াল। ১৫ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রইল ভারত। অন্যদিকে পাকিস্তান ও দক্ষিণ কোরিয়াও সেমিফাইনালে পৌঁছে গিয়েছে।

প্রথম ম্যাচে চিনকে তিন গোল দেওয়ার পর সোমবার দ্বিতীয় ম্যাচে জাপানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় ভারত। তৃতীয় ম্যাচে মালয়েশিয়াকে ৮-১ গোলে হারিয়ে শেষ চারে ওঠা কার্যত নিশ্চিত করে ফে‌লল ভারতীয় হকি দল। চতুর্থ ম্যাচে কোরিয়াকে ৩-১ গোলে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করে ভারত। এবার পাক বধ করেলন হরমনপ্রীতরাফলে গ্রুপের শেষ ম্যাচ জিতে বাড়তি আত্মবিশ্বাস নিয়েই সেমিফাইনালে নামতে চলেছে ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+